প্যাকেট ছাড়া বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্যাকেট ছাড়া বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ! দেশের প্রথম রাজ্য হিসেবে প্যাকেট ছাড়া বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র। মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ নির্দেশিকা জারি করে বলেছে, খোলা সিগারেট, বিড়ি আর বিক্রি করা যাবে না।

আরও পড়ুনঃ ভারতে প্রতিদিন ৫ লক্ষেরও বেশি পিপিই কিট তৈরি হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ধূমপান বিরোধী সচেতনতা গড়ে তোলার জন্যই ওই নির্দেশ জারি হয়েছে বলে মনে করা হচ্ছে।সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (নিষিদ্ধ বিজ্ঞাপন এবং বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ) আইন ২০০৩-এর ৭ নম্বর ধারার ২ নম্বর উপধারার আওতায় খোলা সিগারেট ও বিড়ি বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দফতরের মুখ্য সচিব প্রদীপ ব্যাস জানিয়েছেন।

আরও পড়ুনঃ এবার মাদককাণ্ডের তদন্তে শ্রদ্ধা, সারার মোবাইল ফোন বাজেয়াপ্ত করল এনসিবি।

কিন্ত মহারাষ্ট্র সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়ে নিল? প্যাকেট কিনলে গ্রাহকদের চোখে পড়বে প্যাকেটের গায়ে মুদ্রিত বিধিবদ্ধ সতর্কীকরণ। কিন্তু খোলা সিগারেট, বিড়ি ক্রয় করলে এমনটা হবে না। তাই-ই এমন সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর