নজরবন্দি ব্যুরো: ভারতে প্রতিদিন ৫ লক্ষেরও বেশি পিপিই কিট তৈরি হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায় ‘আত্মনির্ভর’ ভারত দৈনিক ৫ লক্ষেরও বেশি পিপিই কিট তৈরি করছে। সারা দেশজুড়ে ১১০টি পিপিই প্রস্তুতকারক সংস্থা এগুলি তৈরি করছে। ‘কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ বা সিএসআইআর-এর ৭৯তম প্রতিষ্ঠা দিবস ছিল শনিবার।
আরও পড়ুনঃ Nokia 8.3 5G লঞ্চ হল পেছনে চারটি ক্যামেরা সহ!
‘কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এখন দেশে ১১০টি পিপিই প্রস্তুতকারক সংস্থা আছে। তারা দৈনিক ৫ লক্ষেরও বেশি পিপিই তৈরি করছে। যে রাজ্যগুলি যথেষ্ট পরিমাণে পিপিই পাচ্ছে না বলে অভিযোগ করেছিল, তাদেরই এখন পিপিই পাঠানোর কথা বললে তারা বলছে পিপিই রাখার জায়গা নেই।
স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “এখন পর্যন্ত ভারতে প্রায় সাত কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। সুস্থতার হারও দ্রুত বাড়ছে।” সুস্থতার হারে বিশ্বের মধ্যে অনেক এগিয়ে ভারত জানিয়ে তিনি বলেন, “প্রাথমিক ভাবে সুস্থতার হার ছিল ৯-১২ শতাংশ। কিন্তু আজ সেই হার বেড়ে প্রায় ৮২ শতাংশ হয়েছে। মৃত্যুহার এখন ১.৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।”
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “আমরা শুরু করেছিলাম একটা ল্যাব দিয়ে। তখন সবে কোভিড-১৯ সংক্রমণ দেশে শুরু হয়েছে। এখন আমাদের ১৮২৩টি ল্যাব রয়েছে। আমরা দৈনিক ১৩-১৫ লক্ষ টেস্ট করছি। সব মিলিয়ে সংখ্যাটা ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। ভ্যাকসিন আনার ক্ষেত্রে এখন ট্রায়ালের প্রাথমিক পর্যায় চলছে।”



