Nokia 8.3 5G লঞ্চ হল পেছনে চারটি ক্যামেরা সহ!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: Nokia 8.3 5G লঞ্চ হল পেছনে চারটি ক্যামেরা সহ! Nokia 8.3 5G কে HMD Global লঞ্চ করল ইউরোপের মার্কেটে। কোম্পানি তাদের ৫ জি ফোনকে বাজারে এনেছে একটি অনলাইন লঞ্চ ইভেন্টে। এর সাথে কোম্পানি লঞ্চ করেছে Nokia 2.4, Nokia Power Earbuds lite, Nokia 3.4, Nokia power Earbuds ও portable wireless speaker গুলিকেও।

আরও পড়ুনঃ দেশে দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে করোনাজয়ীর সংখ্যা।

Nokia 8.3 5G তে দেওয়া হয়েছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪,৫০০ এমএইচ ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর।আসুন জেনে নেওয়া যাক Nokia 8.3 5G এর স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে- Nokia 8.3 5G ফোনটি লঞ্চ হয়েছে দুটি স্টুডেন্টের সাথে। এর ৬ জিবি রেম ও ৬৪ জিবি স্টোরেজ এর দাম ৫৯৯ ইউরো, যা প্রায় সমান ৫১,৬০০ টাকার। আবার ৮ জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ এর দাম রাখা হয়েছে ৬৮৯ ইউরো, যা প্রায় ইন্ডিয়ান ৫৫,৯০০ টাকা।

এই ফোনটি পাওয়া যাবে পোলার নাইট কালারে। কোম্পানি এখন উপলব্ধ করেনি এই ফোনটিকে বিক্রির জন্য। Nokia 8.3 5G ভারতে কবে আসবে তা জানা যায়নি এখনো।এই ফোনটিতে রয়েছে ৬.৮১ ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওর ডিসপ্লে। ২০:৯ এর আসপেক্ট রেশিও। ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন যুক্ত। এর মধ্যে দেওয়া হয়েছে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। ফোনটিতে রয়েছে ৮ জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ। যা বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫২১ জিবি পর্যন্ত স্টোরেজ।

Nokia 8.3 5G ফোনে ফটোগ্রাফির জন্য আছে পিওরভিউ কোয়ার্ড ক্যামেরার সাথে ZEISS অপটিক্স। যার ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্টার,১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ উপলব্ধ রিয়ার ক্যামেরা সাথে।

Nokia 8.3 5G লঞ্চ হল পেছনে চারটি ক্যামেরা সহ! এই ফোনটিতে আপনারা পাবেন ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। ফোনটিতে উপলব্ধ সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে নোকিয়ার এই ফোনে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ১৮ ওয়াট। এপি পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিং এর জন্য। ফোনটিতে চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। এই ফোনটির ওজন প্রায় ২২৭ গ্রাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর