নজরবন্দি ব্যুরো: দেশে দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে করোনাজয়ীর সংখ্যা। ব্যতিক্রম হল না শনিবারও। গত ২৪ ঘণ্টায় আরও একবার নতুন করোনা আক্রান্তের থেকে সুস্থ হলেন অনেক বেশি মানুষ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, একদিনে দেশে সুস্থ হলেন ৯৩,৪২০ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮৫,৩৬২ জন।
আরও পড়ুনঃ প্রয়াত প্রবীণ রাজনীতিক যশবন্ত সিং, শোকের ছায়া রাজনৈতিক মহলে
সারা দেশে করোনার সক্রিয় রোগী রয়েছেন ৯ লক্ষ ৬০ হাজার ৯৬৯ জন। অর্থাত্ মোট আক্রান্তের মধ্যে ১৬.২৮ শতাংশ সক্রিয় রোগী। এখনও অবধি ৪৮,৪৯,৫৮৪ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৮২.১৪ শতাংশ।অর্থাত্, রবিবারের পরিসংখ্যানেও দেখা গেল, দৈনিক সংক্রামিতের সংখ্যার উপরে রয়েছে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা কোভিডরোগীর সংখ্যা।
পাশাপাশি, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১২৪ জন কোভিডরোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৪ হাজার ৫০৩-এ। মৃত্যুহার ১.৫৭ শতাংশ।কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,০০,৭৫৭। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৪,৭৬১ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছে ৯,৯২,৮০৬ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ২,৭৩,১৯০।
দেশে দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে করোনাজয়ীর সংখ্যা। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৬১,৪৫৮। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬০৬ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫,৮৮,১৬৯ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬৭,৬৮৩।



