নজরবন্দি ব্যুরো: প্রয়াত প্রবীণ রাজনীতিক যশবন্ত সিং, করোনাকালে আমরা বলিউড থেকে রাজনীতি একের পর এক বড় নাম কে হারিয়েছি। অনেকেই ২০২০ কে সাম্প্রতিককালে সবচেয়ে খারাপ বছর বলে চিহ্নিত করছে। আর সেই ধারা বজায় রেখে এবার চলে গেলেন বিজেপি র প্রবীণ ও পোড়খাওয়া নেতা যশবন্ত সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
আরও পড়ুনঃ দেশে করোনার পর এবার নতুন আতঙ্ক ভাইরাস ব্রুসেলোসিস, সাবধান!
বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তার মৃত্যুর খবর জানিয়ে আজ রাজনাথ সিং তার টুইটারে লেখেন ‘ প্রবীণ নেতা ও প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিং এর প্রয়ান এ আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, যশবন্ত সিং জি প্রথমে সেনা হিসেবে এবং পরে দীর্ঘকালীন রাজনীতির মধ্য দিয়ে দেশের সেবা করে গেছেন। অটলজি-র সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।
অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকে ছাপ রেছে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত।’প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন তিনি। সংসদে একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক হিসেবে যথেষ্ট প্রভাবশালী ছিলেন’। প্রসঙ্গত অটলবিহারী বাজপেয়ী সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বহুদিন দায়িত্ব সামলান তিনি।
প্রয়াত প্রবীণ রাজনীতিক যশবন্ত সিং, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে লেখেন ‘ যশবন্ত জি তার বুদ্ধিমত্তা ও জাতির সেবার জন্য সারাজীবন মনে থাকবেন। তিনি রাজস্থানে বিজেপির সংগঠন কে শক্তিশালী করতেও অগ্রণী ভূমিকা নেন। আমি তার পরিবারের পাশে আছি.ওম শান্তি।’ আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হতে পারে বলে জানা গিয়েছে।



