Share Market: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার! কোন কোন স্টকে লাভের সম্ভাবনা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয় শেয়ার বাজারের দুরন্ত গতি বর্তমান। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সূচক।শুক্রবারও ভালো প্রদর্শন করল নিফটি। শুক্রবার সকালে সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছল নিফটি 50। সূচকটি তার নতুন সর্বোচ্চ অবস্থান থেকে 274 পয়েন্ট উপরে উঠে শুক্রবারের দিন শেষ করেছে। এদিন সকাল 9টা 15 তে বাজার খোলার পর 21,298 পয়েন্টে উঠে যায় নিফটি 50। পাশাপাশি সেনসেক্সেও দেখা গিয়েছে ঊর্ধ্বগতি। ভারতীয় শেয়ার বাজারের( SHARE MARKET) এই ঊর্ধ্বগতি কিন্তু দেশের তিন রাজ্যে বিজেপির জয়ের পর থেকেই বর্তমান রয়েছে।

আরও পড়ুন: Share Market: নজির গড়ল সেনসেক্স, কতটা লাভবান হলেন বিনিয়োগকারীরা?

Share Market: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার! কোন কোন স্টকে লাভের সম্ভাবনা?
Share Market: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার! কোন কোন স্টকে লাভের সম্ভাবনা?

চলতি সপ্তাহে কয়েকদিন সূচকের গতি মন্থর হলেও, শুক্রবার দেখা গেল, বিয়ারকে ধরাশায়ী করেছে বুল। ফলে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে।নিফটি 50:( NIFTY 50) বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে সকাল 10 টা নাগাদ নিফটি 50 সূচক 21255 পয়েন্টে রয়েছে। যা কিনা মাত্র 45 মিনিটে 0.35 শতাংশ বেশি। বাজার খোলার সময় সূচক ছিল 21287 পয়েন্টে।  বিশেষজ্ঞরা করছেন, এদিন সূচক সর্বকালের রেকর্ড ভেঙে দেবে।

Share Market: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার! কোন কোন স্টকে লাভের সম্ভাবনা?
Share Market: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার! কোন কোন স্টকে লাভের সম্ভাবনা?

Share Market: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার! কোন কোন স্টকে লাভের সম্ভাবনা?

সেনসেক্স:( SENSEX ) বাজারের এই সূচকটি এদিন খুলেছে 70,804 পয়েন্টে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সূচকটি 70900 পয়েন্টে দিকে এগিয়ে যায়। যা কিনা এই সূচকের সর্বোচ্চ পর্যায়।এদিন বাজার চড়া থাকায় বিনিয়োগকারীরা নিশ্চিন্তে ট্রেড করতে পারেন। বেশিরভাগ শেয়ারই ঊর্ধ্বমুখী।এমনই কয়েকটি সম্ভাবনাময় স্টকের তালিকা উল্লেখ করা হল-এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক,ইন্ডাস টাওয়ারস,গেইল,টিসিএস, ইনফি, এইচসিএল টেক। এছাড়াও ব্যাংক, ধাতু, তেল ও গ্যাস আজ লাভে ছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত