Share Market: নজির গড়ল সেনসেক্স, কতটা লাভবান হলেন বিনিয়োগকারীরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহ থেকেই সোনার দৌড় চলছে শেয়ার বাজারে। নতুন সপ্তাহের প্রথম দিনেও চড়চড়িয়ে বাড়ল ভারতীয় শেয়ারের মূল্য। লোকসভা ভোটের আগে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে।সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ল সেনসেক্স। বেলা বাড়তেই প্রথমবারের জন্য সেনসেক্সের গণ্ডি পেরল ৭০ হাজার। নিফটিও উর্ধ্বমুখী।

আরও পড়ুন: EV CHARGING STATION: এবার দেশজুড়ে পেট্রোল পাম্পে দেওয়া যাবে চার্জ

Share Market: নজির গড়ল সেনসেক্স, কতটা লাভবান হলেন  বিনিয়োগকারীরা?
Share Market: নজির গড়ল সেনসেক্স, কতটা লাভবান হলেন বিনিয়োগকারীরা?

লাভবান হয়েছে একাধিক ভারতীয় সংস্থা। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, ভালোমতো লাভ হচ্ছে ভারতের তেল সংস্থাগুলির। সেটার সুবিধা যাতে আমজনতার কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আলোচনা করছে।একটা সময় প্রতি লিটার পেট্রোলে ১৭ টাকার মতো

Share Market: নজির গড়ল সেনসেক্স, কতটা লাভবান হলেন  বিনিয়োগকারীরা?

লোকসান হচ্ছিল তেল সংস্থাগুলির। আর ডিজেলের ক্ষেত্রে লোকসানের অঙ্কটা ছিল ৩৫ টাকা। এখন সেখান লিটারপিছু পেট্রোলে লাভের অঙ্কটা দাঁড়িয়েছে আট থেকে ১০ টাকা। ডিজেলের ক্ষেত্রে তিন থেকে চার টাকা লাভ হচ্ছে। মিডক্যাপ ও স্মলক্যাপে লগ্নিকারীদের লাভের পরিমাণ প্রায় ০. ৫ শতাংশ বাড়তে পারে বলেই অনুমান।

Share Market: নজির গড়ল সেনসেক্স, কতটা লাভবান হলেন  বিনিয়োগকারীরা?

Share Market: নজির গড়ল সেনসেক্স, কতটা লাভবান হলেন বিনিয়োগকারীরা?

বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহে তিন রাজ্যের বিধানসভায় বিজেপির জয়ের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। কারণ বিজেপি ক্ষমতা দখলের পর বাজারে স্থিতাবস্থা তৈরি হয়েছে। ফলে নানা ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণও বাড়ছে। কিন্তু শেয়ার বাজারের এই ঝোরো ব্যাটিং খুব বেশিদিন চলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতের বাজার উর্ধ্বমুখীই থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত