নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের টেলিমেডিসিন প্রকল্প ‘ইঙ্গিত’ এর ব্যাপক সাফল্য, গত ২ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের গ্রামবাসীদের জন্য চালু করেন টেলিমেডিসিন প্রকল্প ‘ইঙ্গিত’। মূল উদ্দেশ্য একটাই, গ্রামের মানুষ যাতে নিখরচায় রোগ সারাতে বিশেষজ্ঞ ও খ্যাতনামা চিকিত্সকদের থেকে পরামর্শ পায়।
আরও পড়ুনঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে রেড রোডে সরকারী প্রকল্পের বর্ণময় ট্যাবলো


করোনা আবহে টেলিমেডিসিন আগেই চালু ছিল। রাজ্যের এক শীর্ষ স্বাস্থ্যকর্তার কথায়, ‘সেই ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিত্সকরা যুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশিত টেলিমেডিসিন প্রকল্পে।’ আর এই প্রকল্প থেকেই মাত্র দশ দিনের মধ্যেই উপকৃত হয়েছেন ১১ হাজার গ্রামবাসী।

টেলিমেডিসিনের মাধ্যমে ভালো চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন। আর উল্লেখযোগ্য বিষয় হল এর বেশিরভাগই হলো গ্রামের মহিলা। তথ্য বলছে ৬৯ শতাংশ গ্রামের মহিলারা যারা বিভিন্ন রোগে ভুগছিলেন তারা সুস্থ হয়ে উঠেছেন। করোনাকালে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প শুরু হয়েছিল। ফোন কলের মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে নিজের অসুখ নিয়ে কথাবার্তা বলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে।



আর তাতেই উপকৃত গ্রামের সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজ্যের ২৩৬২ টি টেলিমেডিসিন প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে ৯৪৫ টি হাব রয়েছে। এই হাব গুলির এর সাথে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা ভিডিও কল করে রোগী সঙ্গে সরাসরি কথা বলতে পারেন।

রোগ সমস্যা শুনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়া হয় প্রেসক্রিপশন আর রোগীর সামনে বসা স্বাস্থ্য কর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেন। গ্রাম অঞ্চলে এই প্রকল্পের ব্যাপক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। ফলে করোনাকালে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপকৃত বহু মানুষ।








