নজরবন্দি ব্যুরোঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে রেড রোডে আজ জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবসহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার।
আরও পড়ুনঃ আজ রাজ্যের ১০ পুলিশ কর্তা কে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী


কোভিড পরিস্থিতিতে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাত্র ৩০ মিনিট এর অনুষ্ঠান হয়। দর্শকশূন্য রেড রোডে এই অনুষ্ঠান হয়। রেড রোডে চলে একের পর এক ট্যা বলো প্রদর্শন। অনুষ্ঠান ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা।

মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতা পুলিশের সিপি, ডিজি সহ একাধিক সরকারি আধিকারিক। এদিনের রেড রোদের মঞ্চে অনাড়ম্বর ভাবেই স্বাধীনতা দিবস পালন হল। স্বাধীনতা দিবসের সকালে মমতা টুইটারে লেখেন, ”৭৫তম স্বাধীনতা দিবসে আমাদের সবাইকে যারা আমাদের স্বাধীনতাকে কণ্ঠরোধ করতে চাইছে তাদের বিরুদ্ধে এক হয়ে আমাদের স্বরকে আরও শক্তিশালী করার সময় এসেছে।



আমাদের কখনই ভোলা উচিত হবে না যারা এই দিনটার জন্য দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছিল। আমার প্রত্যেক ভাই-বোনেদের জানাই উষ্ণ অভিনন্দন। জয় হিন্দ!” অপর দিকে অনুষ্ঠানে রাজ্য সরকারের মোট ৯টি ট্যা বলো ছিল।

৭৫ তম স্বাধীনতা দিবসে রেড রোডে সরকারী প্রকল্পের বর্ণময় ট্যাবলো
এদিনের বিশেষ অনুষ্ঠানে লক্ষীর ভান্ডার, দুয়ারে সরকার ,দুয়ারে রেশন ,দুয়ারে সমাধান সহ রাজ্য সরকারের প্রকল্পের ট্যাবলো অংশ নেয়। অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।




