নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রেড রোডে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রাজ্য সরকারের তরফ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গান লিখলেন মুখ্যমন্ত্রী, দিলেন ঐক্যের বার্তা
আর সেখানেই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১০ পুলিশ কর্তা কে সম্মান জানালেন। আজ রেড রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে সকাল পৌনে এগারোটা নাগাদ পৌঁছান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব।

এই অনুষ্ঠানে আগে থেকেই উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং আমলারা। জাতীয় পতাকা উত্তোলন এবং মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী কে গার্ড অব অনার দেওয়া হয়। এর ক্ষমন্ত্রি.১০ পুলিশ কর্তা কে সম্মান প্রদান করেন।
যারা সম্মানিত হলেন, তাঁরা হলেন, নগরপাল সৌমেন মিত্র, এডিজি (সংশোধনাগার) পীযুষ পাণ্ডে, উত্তরবঙ্গের আইজিপি ডিপি সিং। বাকি চার আইপিএস হলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে, পশ্চি মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার,
আজ রাজ্যের ১০ পুলিশ কর্তা কে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী
কোচবিহারের এসপি সুমিত কুমার, আইজি সিআইডি আনন্দ কুমার, পুলিশের যুগ্ম কমিশনার, সুন্দরবনের এসপি ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের ডিসিপি অপরাজিতা রায়। করোনা মহামারীর কারণে রেড রোডের অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত



