স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গান লিখলেন মুখ্যমন্ত্রী, দিলেন ঐক্যের বার্তা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গান লিখলেন মুখ্যমন্ত্রী, নেট দুনিয়ায় ভাইরাল গানের ভিডিও। তাঁর লেখা গানের একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশও করলেন মুখ্যমন্ত্রী নিজেই। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটির লিঙ্ক শেয়ার করেন তিনি।

আরও পড়ুনঃ এবার জেলায় জেলায় বিজেপি পালন করবে “শহীদ সম্মান বিজয় দিবস”

ক্যাপশন দিলেন, ‘ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য।’ ‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের…’— গানটির শুরু এ ভাবেই।

গানের প্রথম চার লাইন নিজের পোস্টের সঙ্গে জুড়েও দিয়েছেন মমতা। এই গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু। গানটির বাকি কথা— এই মাটির প্রতি ধূলিতে জন্ম নবজাগরণের এই মাটির বীরত্বপূর্ণে ধন্য জন্ম মোদের এই মৃত্তিকা এই বরণীয় সব বীর সন্তানের দল এই মাটিতেই গড়তে হবে সফল সাধনার ফল এই মাটিতেই জন্ম নিয়েছে অনেক ইতিহাস দীক্ষা এই ধরণী দিক সবারে প্রকৃত মানব শিক্ষা ফেসবুক পোস্টে গানটি প্রকাশ করার পাশাপাশি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা।

লিখেছেন, ‘ঐক্য, সম্প্রীতি এবং সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’ স্বাধীনতা দিবস উপলক্ষে গান লিখলেন মমতা, রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসের সকাল থেকে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দোপাধ্যায়।

স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গান লিখলেন মুখ্যমন্ত্রী, দিলেন ঐক্যের বার্তা

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে বেশ ভালো জায়গা নিতে পারেন তিনি, এমনটাই মনে করছেন অনেকে। রবিবার তাই স্বাধীনতা দিবসের বক্তৃতায় মমতা কী বার্তা দেন, তা নিয়ে আগ্রহ সবারই ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর