এবার জেলায় জেলায় বিজেপি পালন করবে “শহীদ সম্মান বিজয় দিবস”

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার জেলায় জেলায় বিজেপি পালন করবে “শহীদ সম্মান বিজয় দিবস”। খেলা হবে দিবস শুরু হওয়ার আগেই মাঠে নেমে পড়েছে বিজেপি। ক্রীড়া দিবস, পশ্চিমবঙ্গ বাঁচাও দিবসের এবার জেলায় জেলায় শহীদ সম্মান বিজয় দিবস পালন করতে চলেছে রাজ্য বিজেপি।

আরও পড়ুনঃ আদালত চত্বরে চিৎকার সার, ২ দিনের পুলিশ হেফাজত সজলের

আগামী ১৭ই অগাস্ট পালিত হবে শহীদ সম্মান যাত্রা জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এ নিয়ে একটা গুরুত্তপূর্ণ বৈঠক করেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন দিলীপ ঘোষ।

এইদিন শহীদদের পরিবারকে সম্মান জানানোর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীরা শহীদ পরিবারের সাথে এবং ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলবেন। এবার জেলায় জেলায় বিজেপি পালন করবে “শহীদ সম্মান বিজয় দিবস”। এই দিনটিকে দেশভাগের বিভাজনের ‘ভয়াবহতা স্মরণ দিবস’ হিসেবে ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী।

এবার জেলায় জেলায় বিজেপি পালন করবে “শহীদ সম্মান বিজয় দিবস”

পাশাপাশি দিলীপ ঘোষ জানান ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনটি খুবই দুঃখের দিন। আজকের দিনে দেশকে ভাগ করা হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তানকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর