‘তুমি বেশ্যা ছিলে…’, নাম না করে আক্রমণ, রিয়ার কামব্যাকে খুশি নয় সুশান্তের পরিবার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে তিন বছর। আজও এই রহস্যমৃত্যুর কিনারা হয়নি। তবে অভিনেতার মৃত্যুতে একজনের জীবন কার্যত ওলটপালট হয় গিয়েছিল। তিনি রিয়া চক্রবর্তী। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। তবে সব ঝড় পেরিয়ে ছোট পর্দার মাধ্যমে কামব্যাক করতে চলেছেন রিয়া। এনিয়ে কি খুশি নন প্রয়াত অভিনেতার পরিবার? সুশান্তের দিদির পোস্ট ঘিরে উঠছে নানা প্রশ্ন।

আরও পড়ুন: Kurmi Protest: রাজ্যের সঙ্গে বৈঠকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি, আগামী দিনে কী পদক্ষেপ কুড়মিদের

এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো রোডিজ-এ গ্যাংলিডার হয়ে ফিরছেন রিয়া। প্রোমোতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “কি ভেবেছিলী আমি ভয় পেয়ে যাব? আর ফিরব না? ভয় পাওয়ার সময় এবার অন্য কারও।” এই খবর শোনা যেতেই নেটপাড়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সুশান্তের দিদি প্রিয়ঙ্কা সিং টুইটারে লেখেন, “তুমি কেন ভয় পাবে? তুমি বেশ্যা ছিলে আর থাকবে। কিন্তু তোমার গ্রাহক কাড়া? একমাত্র ক্ষমতাধারী কেউই এই সাহস জোগাতে পারে। সুশান্তের মৃত্যুর তদন্ত কি কারণে এগোচ্ছে না সেই কারণও স্পষ্ট।” প্রিয়াঙ্কার এই পোস্ট নিয়ে নেটিজেনদের একাংশের দাবি, প্রোমোতে রিয়ার বলা কথা গুলির পাল্টা জবাব দিয়েছেন সুশান্তের দিদি।

'তুমি বেশ্যা ছিলে...', নাম না করে রিয়ার কামব্যাককে কটাক্ষ সুশান্তের পরিবার
‘তুমি বেশ্যা ছিলে…’, নাম না করে রিয়ার কামব্যাককে কটাক্ষ সুশান্তের পরিবার

২০২০ সালে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে অভিনেতার প্রেমিকা রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। এছাড়া মাদক মামলায় জেলেও যেতে হয়েছিল তাঁকে। জেল থেকে ছাড়া পেলেও বলিউডে কাজের সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে ছোট পর্দার মাধ্যমে ফিরছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রোডিজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

943858 ssr prayer meet
‘তুমি বেশ্যা ছিলে…’, নাম না করে রিয়ার কামব্যাককে কটাক্ষ সুশান্তের পরিবার

‘তুমি বেশ্যা ছিলে…’, নাম না করে রিয়ার কামব্যাককে কটাক্ষ সুশান্তের পরিবার

sushant rhea 660 070820101205 080820020211
‘তুমি বেশ্যা ছিলে…’, নাম না করে রিয়ার কামব্যাককে কটাক্ষ সুশান্তের পরিবার

উল্লেখ্য, রোডিজের ১৯ টম সিজনে রিয়া ছাড়াও গ্যাং লিডার হিসেবে থাকবেন প্রিন্স নরুলা, গৌতম রোড়ে। শীঘ্রই এমটিভি-তে অনুষ্ঠানটির সম্প্রচার হবে। কটাক্ষ, ক্ষোভের মুখে পড়লেও একজন গ্যাং লিডারের ভূমিকায় রিয়াকে দেখতে উৎসাহী অধিকাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর