SSC: নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের, প্যানেল নিয়ে প্রশ্ন থাকবে না তো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়গ দুর্নীতি মামলায় বেআইনি নিয়োগের অভিযোগে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। চলতি মাসেই নিয়োগ শুরু হওয়ার কথা। কিন্তু আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যায়। এখন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে নম্বর বিভাজন সহ চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! আমন্ত্রণ জানালেন অধিকারী পরিবারের সদস্য

জানা গেছে, ৪৫২ পাতার সেই তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। সেখানে প্রার্থীদের নামের সঙ্গে প্রাপ্ত নম্বর ও র‍্যাঙ্ক প্রকাশ করা হয়েছে।তবে কি এবার নিয়োগের বিষয়ে আরও একধাপ এগিয়ে রইল স্কুল সার্ভিস কমিশন? প্রসঙ্গত, এর আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় শুধুমাত্র প্রার্থীদের নাম ছিল। নম্বরের কোনও উল্লেখ ছিল না। এরপরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। এখন আদালতের নির্দেশ মেনে প্রকাশিত হল তালিকা।

নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের, শূন্যপদে নিয়োগ নিয়ে কাটবে জটিলতা 
নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের, শূন্যপদে নিয়োগ নিয়ে কাটবে জটিলতা

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ওএমআর শিট সংক্রান্ত রিপোর্ট দেখে চমকে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে উল্লেখ ছিল, কেউ সাদা খাতা জমা দিয়ে, আবার কেউ দু’-একটি প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়েছেন। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ৯০০ জনের অধিককে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের।

নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের, শূন্যপদে নিয়োগ নিয়ে কাটবে জটিলতা 

নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের, শূন্যপদে নিয়োগ নিয়ে কাটবে জটিলতা 
নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের, শূন্যপদে নিয়োগ নিয়ে কাটবে জটিলতা

শিক্ষাকর্মী সংগঠনের দাবি, যারা প্রকৃত মেধার অধিকারী, তাঁদেরকে তালিকা থেকে চিহ্নিত করে নিয়োগ দেওয়া হোক। তবে চাকরি প্রার্থীদের প্রশ্ন, তালিকা প্রকাশ হলেও নিয়োগ কবে হবে? নিয়োগের ক্ষেত্রে কী স্বচ্ছতা বজায় থাকবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত