আগামী SSC-র পরীক্ষা সূচি প্রকাশ, দেখে নিন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার সময় যখন চাকরী থেকে হাত ধুয়ে বসছেন লক্ষ লক্ষ মানুষ, বেকার হচ্ছেন বহু যুবক, যুবতী। ঠিক সেই সময় আগামী বছরের এস এস সি পরীক্ষার সূচি ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন।

আরও পড়ুনঃ দেউচা পাঁচামিতে বিশেষ দায়িত্ব পেয়েছিলেন, এবার তৃণমূলের প্রচারে ‘সক্রিয়’ পরমব্রত!

এক নজরে দেখে নিন কবে কোন পরীক্ষা। ১) কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষা, ২০২১ (টিয়ার-১) ২৩ ডিসেম্বর এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা হতে পারে আগামী এপ্রিলে। ২) কম্বাইনড হাইয়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) পরীক্ষা, ২০২১ (টিয়ার-১) আগামী বছরের ১ ফেব্রুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৭ মার্চ পর্যন্ত। তার পর মে’তে হবে পরীক্ষা।

৩) টাস্কিং (নন-টেকনিকাল) স্টাফ পরীক্ষা, ২০২১ (টিয়ার-১) নতুন বছরের ২২ মার্চ এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। আবেদন করতে পারবেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তারপর জুনে হবে পরীক্ষা। বাকি পরীক্ষাগুলির সম্ভাব্য সূচি, কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কতদিন আবেদন চলবে,  জানা গেছে, ২০২০ সালের এসএসসি সিজিএলের টিয়ার-১ পরীক্ষায় কাট-অফ মার্কস যা ছিল, তারই ভিত্তিতে টিয়ার-২ এবং টিয়ার-৩ পরীক্ষার প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে।

আগামী SSC-র পরীক্ষা সূচি প্রকাশ, দেখে নিন বিস্তারিত

আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি হবে টিয়ার-২ পরীক্ষা। ৬ ফেব্রুয়ারি টিয়ার-৩ পরীক্ষা হবে। তবে স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির উপর পরীক্ষা নির্ভর করছে। পরীক্ষার সূচি চূড়ান্ত হওয়ার পরে, পরীক্ষার তিন থেকে সাতদিন আগে কমিশনের আঞ্চলিক ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ দেখে নিতে পারেন সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন