নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসব শুরু সাথে সাথে শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্ক অভিনেত্রী শ্রীলেখা মিত্র কে নিয়ে।
আরও পড়ুনঃ ‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’: সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে
শ্রীলেখার অভিনীত ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে এসেছে। এইরকম একজন অভিনেত্রী কে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বাদ দেওয়া হয়েছে বা তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

এই নিয়ে নিজের ফেসবুক পোস্টে মুখ খুলেছেন টলিউড অভিনেত্রী। তিনি বলেছেন বিদেশি চলচ্চিত্র উৎসবে ডাক পেলেও নিজের শহরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি নাকি ডাক পান্না। এমনকি তাকে একটা ফোনও করা হয় না।

কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাননি শ্রীলেখা, নিজের ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়

তার প্রশ্ন এর কারণ কি আমি লেফ্ট ঘেষা রাজনৈতিক মতাদর্শের মানুষ বলে? নাকি এর পেছনে রয়েছে অজ্ঞাত কোন কারণ। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীলেখা লিখেছেন কেআইএফএ ২০২২ থেকে কোন ইনভাইট আসেনি এটা কি আমার পলিটিক্যাল ওপেনিয়ন এর কারণে? না অন্য কোনো কারণ। রাজ্যের তৃণমূল সরকার হিংসাপরায়ণ বলেছেন অভিনেত্রী।




