Shakib Al Hasan: টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? উত্তর দিলেন নিজেই

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। কম রানের কারণেই পরাজিত হয়েছে। একথা নিজেই স্বীকার করে নেন শাকিব। তবে কী এবার টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? প্রশ্নের উত্তর দিলেন নিজেই।

আরও পড়ুনঃ T20 World Cup 2022: সেমিফাইনালে ভারতের জায়গা পাকা, ফাইনালে দেখা হবে পাকিস্তানের সঙ্গে?

এদিন সাংবাদিকদের উত্তরে শাকিব জানিয়েছেন, এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার কোনও ইচ্ছে নেই। আরও খেলা চালিয়ে যেতে চান। তবে নিজের আরও সেরাটা তুলে ধরা উচিত ছিল বলে দাবি করছেন শাকিব। যতদিন ফিট থাকবেন, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শাকিবের।

টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? কি বললেন তিনি 
টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? কি বললেন তিনি 

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে বেশ নড়বড়ে মনে হয়েছে লিটন-শাকিবদের। পেস বোলিংয়ে একাই বাজিমাত করলেন শাহিন আফ্রিদি। দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে শকিব বলে, চেয়েছিলাম ১৪০ থেকে ১৫০ রান করতে। যেটা মিসিজির পিচে ভালো রান। ম্যাচটা কিছুক্ষণ টেনে নিয়ে যেতে পারেননি। তা স্বীকার করলেন তিনি।

টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? কি বললেন তিনি 

টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? কি বললেন তিনি 
টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? কি বললেন তিনি 

অন্যদিকে, শাকিবদের হারিয়ে এদিন সেমিফাইনালের টিকিট পাকা করে নিল পাকিস্তান। এদিন সেমিফাইনালে ওঠার পর পাক অধিনায়ক বাবর আজম বলেন, এটা দলগত খেলার ফসল। যে ভাবে আমাদের দলের ক্রিকেটাররা শেষ চারের জায়গা পাকা করল তার জন্য ওদের কোনও প্রশংসা যথেষ্ট নয়। সামনে সেমিফাইনাল। সেইমটো পরিকল্পনা শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর