Mukul Roy: শুভেন্দু অধিকারীর মুখে নিয়োগ দুর্নীতিতে শুভ্রাংশুর নাম, তারপরেই দিল্লি ছুটলেন মুকুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে আরও ১০০ জন বিধায়কের নাম রয়েছে। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই উপস্থিত হতেই বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন থেকে আরও একাধিক বিধায়কদের নাম সহ তালিকা তুলে ধরেন নন্দীগ্রামের বিধায়ক। এর মধ্যে ছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। শুভেন্দু অধিকারীর মুখে নিয়োগ দুর্নীতিতে শুভ্রাংশুর নাম আসার পরেই হঠাৎ দিল্লি সফরে কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়। বঙ্গ রাজনীতিতে তার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছে। তাই প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর মুখে নিয়োগ দুর্নীতিতে শুভ্রাংশুর নাম উঠতেই দিল্লি গেলেন মুকুল।

আরও পড়ুনঃ Calcutta High Court: একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গতকাল বিকেল থেকে মুকুল রায়ের খোঁজ নয়া মেলার পরেই এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি লেখান শুভ্রাংশু। মুকুল পুত্রও জানতেন না তাঁর বাবা কোথায়? কথাটা কতটা বিশ্বাসযোগ্য? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। কারণ, কিছুদিন আগেই বড়সড় অপারেশন হয়েছে মুকুলের। মাথায় বসেছে চিপ। এরপরেও কেন দিল্লি গেলেন মুকুল?

IMAGE 1681785009
শুভেন্দু অধিকারীর মুখে নিয়োগ দুর্নীতিতে শুভ্রাংশুর নাম, এরপরেই দিল্লিতে মুকুল 

এত কিছু ঘটনাবলীর মধ্যে শুভেন্দু অধিকারীর ট্যুইটে শুভ্রাংশু রায়ের নাম কার্যত রাজনৈতিক মহলে উত্তাপ বাড়িয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি পুত্রের কারণেই দিল্লি যাত্রা মুকুলের? মুকুল রায় অবশ্য জানিয়েছেন, দিল্লিতে ব্যক্তিগত কাজের জন্য এসেছেন তিনি। যদিও রাজনৈতিক মহলে জল্পনা, আজই অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই বিজেপিতে যোগদান করতে চলেছেন মুকুল রায়। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, চাকরি কাণ্ডে শুভ্রাংশুর যুক্ত থাকার অভিযোগ শুভেন্দু তুলেছেন, তারপরেই দিল্লিকে ম্যানেজ করতে গেলেন মুকুল রায়?

শুভেন্দু অধিকারীর মুখে নিয়োগ দুর্নীতিতে শুভ্রাংশুর নাম, এরপরেই দিল্লিতে মুকুল 

mukul roy 7591
শুভেন্দু অধিকারীর মুখে নিয়োগ দুর্নীতিতে শুভ্রাংশুর নাম, এরপরেই দিল্লিতে মুকুল 

রাজনৈতিক মহলের এই মুহুর্তে নজর রয়েছে দীন দয়াল উপাধ্যায় মার্গের দিকে। কারণ, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে মুকুল রায় যোগদান করলেও খাতায় কলমে তিনি এখনও বিজেপি। সেই যুক্তিতে তৃণমূল ফায়দা দেখলেও এবার যেন তৃণমূলের মাথার ওপরে কালো মেঘ জমতে শুরু করেছে। সূত্রের খবর, মুকুলের সঙ্গে একাধিক বিধায়ক দলবদল করতে চলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর