নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রি অমিত শাহ। সংগঠনকে চাঙ্গা করতে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে গেলেন তিনি। এরপরেই বিস্ফোরক ট্যুইট করে বসলেন জীতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, বাংলা জিততে চান, বাংলার মানুষের মন জয় করতে দিন।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: অসম সফরে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড, বঙ্গের বাইরেও জোর দিচ্ছে তৃণমূল


সদ্য আসানসোল নির্বাচনে নিজেদের হাতে থাকা আসনটি হারিয়েছে বিজেপি। শুধুমাত্র আসানসোল কেন, গত উপনির্বাচন এবং পুর নির্বাচনে দলের হার চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে। দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে পৌঁছে গেছে বিজেপি। কিন্তু কাদের জন্য এই অবস্থা? বারবার দলের মূল্যায়ন করতে বসেছেন বিজেপির নেতারা।

বাইরে থেকে এসে রাজ্য বিজেপিকে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। বারবার এই কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে মুরলীধর সেন লেনের নেতাদের। বরং বলা হয়েছে বাংলার মানুষের মনের কথা বুঝতে চায়নি বিজেপি। হবহু একই কথা বলছেন বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি।


Want to win Bengal?
Let us win the hearts of the people of Bengal!!— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) May 8, 2022
সম্প্রতি বঙ্গ বিজেপির নেতাদের একজোট হয়ে কাজ করার বিশেষ টোটকা দিয়েছেন অমিত শাহ। দিল্লির নেতাদের আশায় নয় নিজেদের লড়াই জারি রাখতে হবে স্পষ্ট বার্তা ছিল অমিত শাহের। উদাহরণ হিসেবে দেখান শাসক দলের লড়াইয়ের কথাও। কিন্তু একজোট হয়ে কাজ করা দূরে থাক, বরং আলাদা করে মন্তব্য করে জল্পনা বাড়ালেন জীতেন্দ্র।
বাংলা জিততে চান, বাংলার মানুষের মন জয় করতে দিন, দাবী জীতেন্দ্রর

যদিও এই কথা নতুন কিছু নয়, মন্ত্রীত্ব খুইয়ে দলবদলের সিদ্ধান্ত নেওয়ার সময় একই কথা বলেছিলেন বাবুল সুপ্রিয়। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। এখন প্রাক্তন তৃণমূল নেতা জীতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা তুঙ্গে।







