তৃণমূলে যোগ দিতে পারেন লকেট, ট্যুইট যুদ্ধে ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। মানুষের জন্যে কাজ করার তাগিদে তাঁরা ছেড়েছিলেন পুরোনো দল। তবে বিধানসভা নির্বাচনের ফলই বদলে দিয়েছে মানুষের জন্যে কাজ করার তাগিদ, রাস্তা। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা নেত্রীরা ফিরে আসছেন পুরানো দলে। একই সঙ্গে বহু বিজেপি নেতা যোগ দিচ্ছেন তৃণমূলে। তেমনই জল্পনা উঠেছে, তৃণমূলে যোগ দিতে পারেন লকেট চট্টোপাধ্যায়

আর পড়ুনঃ মোহন ভাগবতের জন্যই মমতার ভাইপো জেলের বাইরে! বিস্ফোরক অধীর

মুকুল রায় থেকে একাধিক বিধায়কের তৃণমূল যোগের পর তালিকার শেষ সংযোজন বাবুল সুপ্রিয়। যা নিয়ে এক প্রকার তোলপাড় হয়েছে রাজনীতির অলিন্দ। তৃণমুলের তরফ থেকে ২১-এর জয়ের পর থেকেই বারবার বলা হয়েছে তালিকায় আছেন বহু বিজেপি নেতা-বিধায়ক। একে একে আসবেন তাঁরা শাসক দলে। অপেক্ষা শুধু মমতার গ্রিণ সিগন্যালের। কুণাল ঘোষ তো একধাপ এগিয়ে বলেছে ২৪ জন বিধায়কের কথা। আর আজ তিনিই সমানে ট্যুইট যুদ্ধ লড়ছে লকেট চট্টোপাধ্যায়ের সাথে।

সোমবার সকালে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ টুইটে এই জল্পনা মাথাচাড়া দেয়। কুণাল লেখেন, “ভবানীপুরে প্রচারে না আসায় তারকা প্রচারক লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ ও শুভেচ্ছা। বিজেপির অনেক অনুরোধ সত্ত্বেও আপনি প্রচার করেননি। আপনি যেখানেই থাকুন বন্ধু হিসাবে আপনার সাফল্য কামনা করি। পৃথিবী খুব ছোট। আশা করি সেই দিনগুলো আবার ফিরে আসবে যখন আপনি আপনার রাজনৈতিক ইনিংস শুরু করবেন।”

জবাব দেন লকেট, তাঁর ট্যুইট বলছে,  ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে যেন হেরে না যান, সেদিকে আপনার মনোযোগ দেওয়া উচিত।’ কিন্তু পরক্ষনেই ফের ইঙ্গিতপূর্ণ কটাক্ষ কুণালের। কুণাল লিখেছেন,  “হা হা! চিন্তা করবেন না। মামাতাদি বড় ব্যবধানে জয়ী হবেন। আপনি এটাও চান। আমি জানি যে আপনাকে দলের হয়ে লিখতে হয়েছে। তবুও আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ এই টুইটেও আপনি বিজেপি প্রার্থীর নাম উল্লেখ করেননি। কোথায় চোখ, কোথায় নিশানা। সাবাশ।”

তৃণমূলে যোগ দিতে পারেন লকেট, ট্যুইট যুদ্ধে ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর?

তৃণমূলে যোগ দিতে পারেন লকেট, ট্যুইট যুদ্ধে ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর?
তৃণমূলে যোগ দিতে পারেন লকেট, ট্যুইট যুদ্ধে ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর?

নেতাদের দলবদলের পরিস্থিতিতে বিজেপি বদল করেছে তাঁর রাজ্য সভাপতির। দিলীপের বদলে এখন মসনদে সুকান্ত। সেই সুকান্ত মজুমদার ২ দিন আগে মন্তব্য করেন, ‘যারা নীতি-আদর্শের ভিত্তিতে বিজেপি করেন, তারা কেউ দল ছেড়ে যাবেন না। সেই বিষয়ে আমি নিশ্চিত। তবু, যাদের সমস্যা হচ্ছে, তাঁদের বলব যে কোনও রাগ-ক্ষোভ থাকলে আসুন, আলোচনা করুন দলের মধ্যে। আমি মনে করি, আলোচনার মাধ্যমে সব করা সম্ভব। একসাথে লড়াই করব সবাই। আর এই সরকারকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত