Independence Day: ‘হর ঘর ঝান্ডা’, চলতি বছরের স্বাধীনতা দিবসে বিশেষ পরিকল্পনা মোদী সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫তম বছরটিকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালেই এক বছর ব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের কথা ঘোষণা করেছিল মোদি সরকার। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী চেতনা তুলে ধরাই ছিল এই পরিকল্পনার লক্ষ্য।

আরও পড়ুনঃ জাতীয় রাজনীতিতে বাড়ছে গুরুত্ব, মমতার বদলে বিরোধী বৈঠকে থাকবেন অভিষেক

সেই উদ্দেশ্যেই এবার নয়া উদ্যোগ নিল কেন্দ্র। চলতি বছরের ১৫ আগস্ট সূচনা হবে ‘হর ঘর ঝান্ডা’ নামে এক নতুন প্রকল্পের। এই প্রকল্প মোতাবেক, স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তোলার আরজি জানিয়েছে কেন্দ্র।

‘হর ঘর ঝান্ডা’, চলতি বছরের স্বাধীনতা দিবসে বিশেষ পরিকল্পনা মোদী সরকারের

শুধু বাড়িতেই নয়, যে কোনও প্রতিষ্ঠানেও সেদিন তুলতে হবে জাতীয় পতাকা। গাইতে হবে জাতীয় সংগীত। এমনকি এর জন্য আমজনতাকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। এর জন্য লোগবাঘ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপও আনা হয়েছে,

18 9

যা ডাউনলোড করলেই তার মাধ্যমে জাতীয় সংগীত চালাতে পারবেন দেশের সাধারণ মানুষ। তবে এদিনের জন্য জাতীয় পতাকা বিতরণ করা হবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

19 10

‘হর ঘর ঝান্ডা’, চলতি বছরের স্বাধীনতা দিবসে বিশেষ পরিকল্পনা মোদী সরকারের

বরং দেশের মানুষ যাতে নিজেরা পতাকা কিনে আনেন, সেই বিষয়টিতেই জোর দিতে চাইছে সরকার। সংশ্লিষ্ট মহলের মতে, এর দ্বারাই দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা আরও জেগে উঠবে। আর স্বাধীনতা দিবসে তারই উদযাপন হতে চলেছে গোটা দেশ জুড়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন