Durga Puja: সেরা দুর্গাপুজো বেছে নেওয়ার আসরে এবার রাজভবন, দেওয়া হবে মোটা অঙ্কের পুরষ্কার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শারদীয়ার উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। মণ্ডপ সজ্জা, প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছে সকলে। প্রতি বছর রাজ্যের অসংখ্য পুজো মণ্ডপের মধ্যে সেরার সেরা বেছে নেয় রাজ্য সরকার। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে এই বছর আরও বড় চমক রয়েছে। বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালিআনা’ পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মোটা অঙ্কের পুরষ্কার মূল্য দেওয়া হবে।

আরও পড়ুন: শারদোৎসবের কলকাতায় তেজস্বী সূর্য, ঘুরে দেখলেন ‘বাংলার রাম মন্দির’

জানা গিয়েছে, বাংলার সেরা পুজো বেছে নিতে রাজভবনের তরফে একটি বিচারমণ্ডলী তৈরি করা হচ্ছে। এই পুরস্কারের জন্য সেই বিচারকমণ্ডলীই গোটা বাংলা থেকে সেরা পুজো বেছে নেবে। বিজয়া দশমীর দিনে জয়ী পুজো কমিটিকে ‘বাঙালিআনা’ পুরষ্কার দেওয়া হবে। পুরস্কারমূল্য হিসেবে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হবে ওই পুজো কমিটিকে। রাজভবন থেকে জানানো হয়েছে, এই পুরষ্কারের জন্য কোনও সরকারি মূল্য খরচ করা হবে না। ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের ইমেল (aamnesaamne.rajbhavankolkata@gmail.com) মারফত মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সেরা দুর্গাপুজো বেছে নেওয়ার আসরে এবার রাজভবন, দেওয়া হবে মোটা অঙ্কের পুরষ্কার

রাজ্যপাল পুজোর আমেজে সামিল হয়েছেন। প্রতিপদ থেকেই শহরের দুর্গাপুজো দেখতে বেরিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত রবিবার রাজভবন থেকে বেরিয়ে কুমোরটুলি যান, সেখানে প্রতিমা তৈরির প্রক্রিয়া পরিদর্শন করেন। কুমোরটুলির মৃৎশিল্পীদের সঙ্গে কথাও বলেন তিনি। রাজভবনের পূর্বনির্ধারিত ঘোষণা মতোই ‘মিশন কলাক্রান্তি’র উদ্বোধন করেছেন রাজ্যপাল। সম্মানিত করা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্সকে দেওয়া হয় ‘দুর্গা ভারত পরম সম্মান’।

সেরা দুর্গাপুজো বেছে নেওয়ার আসরে এবার রাজভবন, দেওয়া হবে মোটা অঙ্কের পুরষ্কার

দুর্গা পুজো উপলক্ষে রাজ্য সরকার ধুমধাম করে আয়োজন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২০১৩ সাল থেকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেওয়া হচ্ছে। এই বছর বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে মোট ১০৪টি দুর্গাপুজো কমিটিকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেওয়া হয়েছে। পঞ্চমীর বিকেলেই রাজ্য সরকারের তরফে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়।

সেরা দুর্গাপুজো বেছে নেওয়ার আসরে এবার রাজভবন, দেওয়া হবে মোটা অঙ্কের পুরষ্কার

সেরা দুর্গাপুজো বেছে নেওয়ার আসরে এবার রাজভবন, দেওয়া হবে মোটা অঙ্কের পুরষ্কার
সেরা দুর্গাপুজো বেছে নেওয়ার আসরে এবার রাজভবন, দেওয়া হবে মোটা অঙ্কের পুরষ্কার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত