লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ আচমকাই শোভন বৈশাখীর বাড়িতে পৌঁছে যান তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সেখানে বেশ কিছুক্ষন কথা চলে তিনজনের। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কুণাল ঘোষকে জানিয়েছেন, বিজেপিতে যোগ দিয়ে তিনি ঐতিহাসিক ভুল করেছিলেন।


আরও পড়ুনঃ তৃণমূলের কাছে বহরমপুর সহ ৪ টি আসন দাবি কংগ্রেসের, মমতার সবুজ সংকেতের অপেক্ষা
শোভন এদিন কুণাল ঘোষকে জানান, তিনি মন থেকে তৃণমূলের মধ্যেই আছেন। শোভনের বার্তায় পরিষ্কার তিনি তৃনমূলে যোগ দিতে চাইছেন। শুধুমাত্র নেত্রী তথা মমতা বন্দোপাধ্যায়ের সবুজ সংকেতের অপেক্ষা করছেন কলকাতার প্রাক্তন মেয়র। তবে শোভন বৈশাখীর তৃণমূলে যোগদানের সব থেকে বড় বাধা বেহালা পূর্ব বিধানসভার বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়। যদিও এদিন শোভনের বাড়িতে কুণালের আগমন বুঝিয়ে দিচ্ছে, নেতৃত্বের দিক থেকে শোভনের তৃণমূল যোগে আর বাঁধা নেই।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ই অগাস্ট বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন বৈশাখী। মুকুল রায়ের মধ্যস্থতায় দিল্লীতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে শভন বলেছিলেন, ‘পঞ্চায়েতের সময় থেকেই ভোটে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে। আমি তখনই বলেছিলাম, এটা ঠিক হচ্ছে না। এই মুহূর্তে আমি ইতিবাচক শক্তির হাত ধরতে চাই।’


তৃণমূলে ফিরছেন বাংলার রোমিও-জুলিয়েট জুটি, কুণালকে মনের কথা জানালেন শোভন-বৈশাখী

যদিও ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে মোহভঙ্গ হয় শোভনের। বেহালা পূর্ব আসন থেকে বিজেপি শোভন চট্টোপাধ্যায় বা তাঁর পছন্দের প্রার্থীকে টিকিট না দেওয়ায় বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন শোভন। কার্যত ইন অ্যাকটিভ হয়ে যান যুগলে। এখন দেখার কার্যত রাজনৈতিক সন্যাস নেওয়া রাজ্যের রোমিও জুলিয়েট জুটি তৃণমূলে ফেরেন কিনা।







