রোহিতদের হারের পর পিচ নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌরভ, দিলেন পরামর্শও

ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। একটা সিরিজের ব্যর্থতা নিয়ে এই দলকে বিচার করা ঠিক হবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে হতাশজনক কথা উঠে গিয়েছে ভারতীয় দলকে নিয়ে। পরপর দুটি টেস্ট হারার পর এবার তৃতীয় টেস্টেও হারার ভয়ে কাঁপছে টিম ইন্ডিয়া। আর এসবের মধ্যেই এবার নতুন প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সামনেই অস্ট্রেলিয়া সফর। তার আগে রোহিতদের এই শোচনীয় হার নিয়ে কথা বললেন প্রাক্তন অধিনায়ক। কার সঙ্গে একটা প্রশ্নও তুলে দিলেন তিনি।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা দলকে উৎসাহ দিতে এসেছিলেন সৌরভ। আজি লন্ডন উড়ে যাবেন তিনি। তারি ফাঁকে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। তাকে প্রশ্ন করা হয় নিউজিল্যান্ডের সঙ্গে এই ফলাফল অস্ট্রেলিয়া সফরে ই টিম ইন্ডিয়াকে চাপে ফেলে দিল না?

উত্তরের সৌরভ জানান, “ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। একটা সিরিজের ব্যর্থতা নিয়ে এই দলকে বিচার করা ঠিক হবে না। কিন্তু একটা কথা আমি না বলেই পারছি না, আমরা যদি স্প্রিং ঠিকঠাক খেলতে না পারি ফুল স্পিনিং ট্রাক বানানো হলো কেন? তারচেয়ে স্পোটিং উইকেট বানালেই ভালো হতো। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে রহিতরা কিন্তু ঘূর্ণিপীচ পাবেন না”।

এখানেই না থেমে সৌরভ আরো বলেন, ” ভালো উইকেটে খেলা সব সময় অ্যাডভান্টেজের। সেটা নিউজিল্যান্ডকে দেখে বোঝা যাচ্ছে। আর সেই কারণেই ঘরের মাঠে নিয়মিত স্পোটিং উইকেট বানানোর কথা ভাবা যেতেই পারে। পিন আমাদের শক্তি হতে পারে, কিন্তু কাজে লাগাতে পারছি না তখন অবশ্যই স্পোর্টিং উইকেটের কথা ভাবা হোক “।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত