ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫৩তম জন্মদিনে রাজ্য রাজনীতিতে হঠাৎ করেই আলোড়ন। কেবল শুভেচ্ছা নয়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পোস্ট যেন ভবিষ্যতের এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বহুদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের গুঞ্জন চলছিল। এবার সম্ভবত সেই জল্পনাই আরও জোরালো হল কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে।
সোমবার সকালে কুণাল ঘোষ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন— “ক্রিকেটার, অধিনায়ক, টিভি সঞ্চালক, প্রশাসক, উপস্থাপক হিসেবে তুমি সফল। আশা করি, ‘ডান্স অফ ডেমোক্রেসি’-তেও তুমি সফল হবে।”

এই ‘ডান্স অফ ডেমোক্রেসি’ শব্দবন্ধকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। সাধারণ শুভেচ্ছাবার্তার আড়ালে এমন মন্তব্য কি কেবল কাকতালীয়? নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগামী দিনের রাজনৈতিক পথচলার একটি স্পষ্ট ইঙ্গিত?
Happy birthday @SGanguly99.
You are most Successful as cricket player and captain. You are successful as cricket administrator. You are also very successful as popular TV show anchor. Hope, in future, You will be also very successfull as a great performer in Dance of Democracy,… https://t.co/Mhagj3o2Nuসদ্য প্রকাশিত
চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা, কালীপুজোর নিরাপত্তায় জেলায় জেলায় মন্ত্রী
‘কিং’-এর পোস্টার ঘিরে নকলের অভিযোগ! শাহরুখের লুকের সঙ্গে ‘ধুরন্ধর ২’-এর মিল— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 8, 2025
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই সৌহার্দ্যপূর্ণ। একাধিক বার একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁদের। এমনকি, একাধিকবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সৌরভ রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। অনেক সময়েই সৌরভের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে, কিন্তু তা বাস্তবে রূপ পায়নি।
রাজ্যের ভবিষ্যৎ ক্রীড়ামন্ত্রী, তৃণমূলে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ইঙ্গিত কি স্পষ্ট?

রাজনৈতিক মহলের একাংশের দাবি, কুণাল ঘোষের এই ইঙ্গিতমূলক পোস্ট আসলে ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতি। সৌরভকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদে বসানোর পরিকল্পনা রয়েছে তৃণমূলের। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে সৌরভের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় মুখ নিঃসন্দেহে বড় শক্তি হয়ে উঠতে পারেন।
তাছাড়া, ২০২৬-এ রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল চাইছে আরও কিছু চমকপ্রদ মুখকে দলে টেনে এনে ভোটারদের মন জয় করতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা সেই দিক থেকে বিরাট প্লাস পয়েন্ট হতে পারে।
সৌরভ কী বলছেন?
এই বিষয়ে সৌরভ এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে বারবার আলোচনায় উঠে এসেছে তাঁর নির্লিপ্ত ভঙ্গি। আগেও বিজেপির সঙ্গে তাঁর নাম জড়ালেও, তিনি কখনও স্পষ্ট করে কিছু বলেননি। ফলে এবারও তাঁর তরফে কোনও মন্তব্য না আসায় জল্পনাই আরও ঘনীভূত হচ্ছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় যদি সত্যিই তৃণমূলে যোগ দেন এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী হন, তাহলে তা হবে রাজনীতিতে এক বিরাট পরিবর্তনের সূচনা। কুণাল ঘোষের এই শুভেচ্ছা পোস্ট হয়তো সেই নবযাত্রার পূর্বাভাস। এখন শুধু সময়ের অপেক্ষা।



