ফের একবার মানবিক বার্তা সৌরভের, বন্যা দুর্গতদের জন্য দিলেন বিপুল অর্থের ত্রান

ফের একবার মানবিক বার্তা সৌরভের, বন্যা দুর্গতদের জন্য দিলেন বিপুল অর্থের ত্রান। ১০ লক্ষ টাকার ত্রান সামগ্রী সাহায্য বাবদ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। একই রকম ভাবে ভাসছে ত্রিপুরা। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ত্রাণ নিয়ে চলছে হাহাকার। মিলছে না পানীয় জল সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসুখ। এই পরিস্থিতিতে ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন ভারত তথা বাংলার কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ত্রাণ হিসেবে দিলেন ১০ লক্ষ টাকা।

আরজি করা আবহে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে তৈরি হয়েছিল নানান জল্পনা। তাঁর অস্বস্তিকর মন্তব্যে তোলপাড় শুরু হয়ে যায় সারা রাজ্যে। প্রশ্ন উঠতে থাকে সৌরভের মানবিকতা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য। এবার তিনি মানবিকতার পরিচয় দিয়েই পাশে দাঁড়ালেন ত্রিপুরার দুর্গত মানুষদের। বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য ১০ লক্ষ টাকার ত্রান সামগ্রী সাহায্য বাবদ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

বর্তমানে এই প্রাক্তন অধিনায়ক ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ফলে সেই রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচারে বিজ্ঞাপনে দেখা গেছে সৌরভের ছবি। আর সৌরভ গাঙ্গুলী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকেই ত্রিপুরায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে সব উত্তরের ভিড়ে আরো একটি প্রশ্ন মাথা ছাড়া দিচ্ছে তাহলে এর রাজ্যের বন্যা দুর্গতদের জন্য কতটা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী? যা নিয়ে ফের বিতর্কে ঝড় বইতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন