Tolly-Gossip: ফের বিচ্ছেদের গুঞ্জনে মুখভার টলিপাড়ার, ১২ বছরের প্রেমে ইতি টানছেন সৌপ্তিক রণিতা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিপাড়ায় যেন বিচ্ছেদ পিছুই ছাড়ছে না। একের পর এক বিচ্ছেদের গল্প সামনে এসেই চলেছে। সেই তালিকায় রয়েছে গৌরব-শ্রীমা, রোহন-সৃজলার, দিয়া-অভিষেক, রিজওয়ান-দেবচন্দ্রিমার। এবার নতুন করে নাম লেখালেন সৌপ্তিক-রণিতা? এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার সন্তানসম্ভবা শুভশ্রী, আনপ্ল্যানড প্রেগন্যান্সি! কি জানালেন রাজ?

আজ থেকে প্রায় ১২ বছর আগে ধন্যি মেয়ে ধারাবাহিকের মধ্যে দিয়ে সৌপ্তিক-রণিতার আলাপ হয় কাজের মাধ্যমে। সেখান থেকেই প্রেমের সূচনা। তাদের সেই ধারাবাহিক দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল। এর পর অভিনেত্রী আরও একটি ধারাবাহিক করেন ইষ্টি-কুটুম নামে। সেখানেও দর্শকরা তাকে খুব পছন্দ করেছিল।

ফের বিচ্ছেদের গুঞ্জনে মুখভার টলিপাড়ার, সেই নিয়ে মুখ খুললেন রণিতা
ফের বিচ্ছেদের গুঞ্জনে মুখভার টলিপাড়ার, সেই নিয়ে মুখ খুললেন রণিতা

কিন্তু তার পর থেকে এত বছরে আর কখনও তাকে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। তথ্য অনুযায়ী সৌপ্তিক-রণিতা একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। তবে তারা যে একেবারেই নিজেদের থেকে আলাদা রয়েছে তেমনটা নয়। তাদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তবে প্রেমের সম্পর্ক কি এখনও রয়েছে? সেবিষয়ে মুখ খোলেননি কেউই।

ফের বিচ্ছেদের গুঞ্জনে মুখভার টলিপাড়ার, সেই নিয়ে মুখ খুললেন রণিতা

ফের বিচ্ছেদের গুঞ্জনে মুখভার টলিপাড়ার, সেই নিয়ে মুখ খুললেন রণিতা

কিন্তু হটাত করে কি এমন হল যে ১২ বছরের সম্পর্কে ইতি টানতে হল। তবে এই প্রথম নয় এর আগেও বহুবার এই নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সময় জানতে পারা গিয়েছিল সৌপ্তিক-রণিতা সম্পর্কের মাঝে নাকি ঢুঁকে পড়েছে তৃতীয় ব্যাক্তি। সেই সময় সৌপ্তিক নাকি টলিপাড়ারই অন্য এক নায়িকার প্রেমে পড়েছিলেন। কিন্তু পরে তারা সেটি গুঞ্জন বলে এড়িয়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর