তৃণমূলে যোগ দিতেই সুজাতা-কে বিবাহ বিচ্ছেদের নোটিশ সৌমিত্রর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে যোগ দিতেই সুজাতা-কে বিবাহ বিচ্ছেদের নোটিশ সৌমিত্রর! তৃণমূলে ফিরছেন সৌমিত্র ইঙ্গিত দিয়ে বোমা ফাটিয়েছেন সুজাতা। তাঁকে বিজেপি-র টিকিটে কার্যত একা লড়ে জিতিয়ে আনা ‘স্ত্রী’ সুজাতা। এ যেন উলোট পুরাণ! একদিকে যখন বিজেপি দাবি করছে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে তৃণমূলের ওপর সেই সময় ব্যাপক ঝটকা খেল ভারতীয় জনতা পার্টি। বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র স্ত্রী যোগ দিলেন তৃণমূলে।

আরও পড়ুনঃ আরও একবার বিতর্কে জড়াল রামদেবের সংস্থা পতঞ্জলি! অনুমতি ছাড়াই ‘‌‌করোনিল কিট’ বিক্রি ব্রিটেনে।

এদিন কুনাল ঘোষ এবং সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে ফিরে সুজাতা জানান, বিজেপিতে সম্মান মর্যাদা নেই বললেন সুজাতা। প্রিয় নেত্রীর নেতৃত্বে কাজ করতে চাই। সৌমিত্র খাঁ তথা বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতিকে নিয়ে তার মন্তব্য, “কে বলতে পারে আগামী দিনে বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতি তৃণমূলে যোগ দেবেন না!”

এদিকে সুজাতার তৃণমূলে যোগ দানের খবর বিজেপি-র শীর্ষ নেতাদের কানে পৌছাতে সরাসরি ফোন করা হয় সৌমিত্র কে। সূত্রের খবর সৌমিত্র খাঁ কে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেয় সুজাতা-র এই ভুলের মাশুল গুনতে হবে তাঁকে। এরপরেই সৌমিত্র সিদ্ধান্ত নেন সুজাতা কে ডিভোর্স দেবেন তিনি। কিন্তু কবে সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ দিচ্ছেন সৌমিত্র তা পরিষ্কার হয় নি।

উল্লেখ্য, সুজাতা এদিন জানিয়ে দেন মূলত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়াই মানতে পারেন নি তিনি। মনে করিয়ে দেওয়া ভাল, গত লোকসভা নির্বাচনের সময় নিজের এলাকাতে ঢুকতেই পারেন নি সৌমিত্র খাঁ। কার্যত একা লড়ে সৌমিত্র কে জিতিয়ে ছিলেন সুজাতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর