কিছু খারাপ লোকের জন্য তৃণমূল বদনাম হচ্ছে, বক্তা নারদে টাকা নেওয়া সৌগত

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতির অভিযোগে তৃণমূলের বেশ কয়েক জন নেতা এবং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির কয়েক জন নেতা গ্রেফতারও হয়েছেন। খাঁড়া ঝুলছে আরও একাধিক নেতা মন্ত্রীর উপরে। দুর্নীতি ইস্যুতে বেশ কিছুটা ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ সৌগত রায়।

আরও পড়ুনঃ বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, নজরে অনুব্রতর আরও একটি রাইস মিল

প্রকাশ্য জনসভা থেকে তৃণমূলের এই বর্ষীয়ান নেতা বলেন, দলের কিছু লোকের খারাপ কাজের জন্য তৃণমূল বদনামের ভাগী হচ্ছে। সোমবার একটি জনসভায় সৌগত প্রকাশ্যেই মেনে নিয়েছেন যে, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এতে দলের দোষ দেখছেন না তিনি। তিনি মনে করেন, এতে দলের কোনও দোষ নাই। দলের কিছু লোক খারাপ কাজ করেছে।

partha chr 1659090129

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির কয়েক জন নেতা গ্রেফতারও হয়েছেন। সেই প্রসঙ্গে সোমবার, দলীয় কর্মীদের, সৌগত বলেছেন, ‘‘দলের কিছু লোকের খারাপ কাজের জন্য দল বদনামের ভাগী হচ্ছে।’’ তবে দল সেই ‘খারাপ কাজ’ মুখ বুজে মেনে নেয়নি তা নিয়েও মন্তব্য করেছেন গর্বিত সৌগত। তিনি বলেছেন, ‘‘যাঁরা (খারাপ কাজ) করেছে, যেমন পার্থ চট্টোপাধ্যায়, তাঁকে দল সরিয়ে দিয়েছে।’’

কিছু খারাপ লোকের জন্য তৃণমূল বদনাম হচ্ছে, বক্তা নারদে টাকা নেওয়া সৌগত
কিছু খারাপ লোকের জন্য তৃণমূল বদনাম হচ্ছে, বক্তা নারদে টাকা নেওয়া সৌগত

সৌগত মনে করিয়ে দিয়েছেন, ‘‘তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা মানুষের জন্য কাজ করেন।’’ পাশাপাশি দলের যারা খারাপ কাজ করছেন তাঁদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘দলের কিছু লোক খারাপ কাজ করেছেন। তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, আমরা ব্যবস্থা নেব।”

কিছু খারাপ লোকের জন্য তৃণমূল বদনাম হচ্ছে, বক্তা নারদে টাকা নেওয়া সৌগত

1646134148 sougata 2

উল্লেখ্য, নারদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল অধ্যাপক সৌগত রায়কে। সেই নিয়ে জল কম ঘোলা হয়নি। তদন্ত ধামাচাপা পড়লেও এখনও ক্লিন চিট পাননি সৌগত রায়। নারদে সৌগতর টাকা নেওয়া প্রসঙ্গে একদা কুণাল ঘোষ বলেছিলেন, “আগে টাকা নিয়ে পকেটে পুরছে তারপর জিজ্ঞাসা করছে তুমি কে ভাই! এরা শুধু টাকার রঙ চেনে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর