পাঞ্জাব নির্বাচনে নামছেন সোনু সুদের বোন, আপেই জোর সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে নামছেন সোনু সুদের বোন মালবিকা সুদ। রবিবার মগাতে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন সোনু নিজেই। তবে কোন দলের হয়ে প্রার্থী হবেন তা এখনও ন জানা যায়নি। রাজনৈতিক মহলের ধারণা, দিল্লির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে সোনু সুদকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই আগামী দিনে পাঞ্জাব নির্বাচনে আম আদমি পার্টির টিকিটে লড়তে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ ত্রিপুরায় আটক দুই মহিলা সাংবাদিক, অভিযোগ দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ

তবে মালবিকার কংগ্রেস যোগের সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে সাক্ষাত করেন সোনু সুদ। তখন থেকে জল্পনা ছিল কংগ্রেসে যোগদান করতে পারেন তিনি। সমস্ত জল্পনাকে তখন উড়িয়ে সোনুর বক্তব্য ছিল, রাজনীতির সঙ্গে যুক্ত না থেকে সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি।

চলতি বছরেই দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন বলিউড সুপারস্টার। “দেশ কা মেন্টর” নামের তকমা দেয় অরবিন্দ কেজরিওয়াল সরকার। এই সমস্ত কিছুর পর সোনু সুদের বাড়িতে ইডির হানার পর বিষয়টি নতুন করে রাজনৈতিক মোড় নেয়। সেখান থেকেই কি রাজনীতিতে আসার সিদ্ধান্ত সোনুর?

নির্বাচনে নামছেন সোনু সুদের বোন, উড়িয়ে দেওয়া যাচ্ছে না কংগ্রেস যোগের সম্ভাবনা

নির্বাচনে নামছেন সোনু সুদের বোন, উড়িয়ে দেওয়া যাচ্ছে না কংগ্রেস যোগের সম্ভাবনা
নির্বাচনে নামছেন সোনু সুদের বোন, উড়িয়ে দেওয়া যাচ্ছে না কংগ্রেস যোগের সম্ভাবনা

উল্লেখ্য, করোনাকালে সাধারণ মানুষের পাশে থাকতে দেখা গিয়েছিল “গারিবো কা মাসিহা” কে। বড় পর্দায় দাপুটে ভিলেনকে এক লহমায় নায়ক হিসাবে স্বীকার করেছিল গোটা দেশ। করোনাকালে দেশের প্রতিটি প্রান্তের মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছিল সোনু সুদের টিম। কখনও হাসপাতালের বেড, কখনও অক্সিজেন আবার কখনও রেমডেসিভিয়র নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর