ত্রিপুরায় আটক দুই মহিলা সাংবাদিক, অভিযোগ দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার একটি খবরের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ত্রিপুরার গোমতি জেলার ককরোবান এলাকায় যে মসজিদ ভাঙচুর করার ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে তা মিথ্যা। সেই খবরে বেঠিক তথ্য তুলে ধরা হচ্ছে। এরপর রবিবার সকালেই ত্রিপুরায় আটক দুই মহিলা সাংবাদিক। সমৃদ্ধি শাকুনিয়া এবং স্বর্ণ ঝাঁ নামের দুই মহিলা সাংবাদিক ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, দেখা করলেন রাজীব-সুবল

জানা গিয়েছে, ওই দুই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সমৃদ্ধি এবং স্বর্ণ ট্যুইট করে জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ১২০(বি), ১৫৩ (এ) এবং ৫০৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ পুলিশ আসার পর রবিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ এফআইআরের কপি দিয়ে গেছে।

এরপর রবিবার সকাল থেকে ত্রিপুরায় আটক দুই মহিলা সাংবাদিক। রবিবার আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু হোটেলের বাইরে উপস্থিত হয়েছে ১৬ থেকে ১৭ পুলিশ অফিসার। হোটেলের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দুই জনকে।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, প্রকাশিত খবর ত্রিপুরার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এমনকি এর ফলে বিশ্ব হিন্দু পরিষদ এবং ত্রিপুরা সরকারের সম্মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ। পাল বাজার এলাকায় গিয়ে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে যে বক্তব্য সাংবাদিকরা রেখেছেন তা প্ররোচনামূলক।

ত্রিপুরায় আটক দুই মহিলা সাংবাদিক, হোটেলের বাইরে পুলিশ বাহিনী

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ত্রিপুরার খবর করতে গিয়ে একাধিক তথ্য নিজের ট্যুইটারে প্রকাশ করেন সমৃদ্ধি। যদিও ত্রিপুরা সরকার শুরু থেকেই দাবী করে আসছিল রাজ্যে কোথাও আইনশৃঙ্খলার নিয়ে কোনও প্রশ্ন নেই। এমনকি কোনও মসজিদ ভাঙচুর হয়নি বলে জানায় ত্রিপুরা সরকার এবং প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে শতাধিক ব্যক্তির ওপর ইউএপিএ র একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত