Congress: লক্ষ্য ২৪ এর নির্বাচন, বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন, রাজস্থানে বসবে চিন্তন শিবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই প্রধান লক্ষ্য কংগ্রেসের কাছে। তার জন্য চিন্তন শিবিরের আয়োজন করা হল কংগ্রেসের তরফে। আগামী ১৩ থেকে ১৫ মে রাজস্থানের উদয়পুরে বসবে চিন্তন শিবিরের বৈঠক। সেখানে একটি বিশেষ কমিটি গঠন করা হবে কংগ্রেসের তরফে। লক্ষ্য ২৪ এর নির্বাচন -এ ক্ষমতায় আসা।

আরও পড়ুনঃ Coochbehar TMC: কোচবিহারে শাসক দলের দ্বন্দ্ব চরমে, জেলা সভাপতির বিরুদ্ধে ফুঁসছেন চেয়ারম্যান

আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলার দায়িত্ব থাকবে ওই বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটির হাতে। সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তবে পিকের পরামর্শ মেনেই কী এই কমিই গঠন করা হচ্ছে কী না সেবিষয়ে কিছুই জানাননি তিনি।

Gandhis, G-23 heading towards truce in Congress? | India News | Onmanorama

চিন্তন শিবিরের পুরভাগের দায়িত্বে থাকছেন মল্লিকাজুন খাড়্গে, গুলাম নবী আজাদ, অশোক চৌহান, উত্তম রেড্ডি, শশী থারুর, গৌরব গগৈ, পবন খেরা, রাগিনী নায়েকরা। চিন্তন শিবিরে  প্রায় ৪০০ প্রতিনিধির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ওই কমিটি ঘোষণা করা হতে পারে। বিভিন্ন বিভাগে আলোচনার জন্য একাধিক জনের ওপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

লক্ষ্য ২৪ এর নির্বাচন, চিন্তন শিবিরের আয়োজন রাজস্থানে 

লক্ষ্য ২৪ এর নির্বাচন, চিন্তন শিবিরের আয়োজন রাজস্থানে 
লক্ষ্য ২৪ এর নির্বাচন, চিন্তন শিবিরের আয়োজন রাজস্থানে 

গত কয়েকদিন ধরে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৈঠক করেন কংগ্রেস পরিচালিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। এছাড়াও একাধিক প্রথম সারীর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেই সিদ্ধান্ত নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত