নজরবন্দি ব্যুরোঃ পুজো মানেই বাঙালির কাছে যেমন প্রেম, প্যান্ডেল, খাওয়াদাওয়া। তেমনই আবার পুজো মানেই কিন্তু গান। সেই সুর শুরু হয়ে যায় মহালয়ার ভোর থেকেই…‘বাজলো তোমার আলোর বেণু’। প্রতি বছরের মতো এবারের পুজোর জন্যও ৮টি গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও তাঁর। গেয়েছেন ইন্দ্রনীল সেন। সূত্রের খবর, মহালয়াতেই মুক্তি পেতে পারে গানগুলি।
আরও পড়ুনঃ চার বছর পর মমতা-হাসিনা সাক্ষাৎ, আলাদা করে বৈঠকের সম্ভাবনা
বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী তাঁর ঘরে ঘরোয়া আড্ডায় জানিয়েছেন, তাঁর লেখা ৮টি গানের সঙ্কলন প্রকাশ পাবে এ বার পুজোয়। সুরও দিয়েছেন তিনি। গানগুলি গেয়েছেন তথ্য-সংস্কৃতি মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। ‘হাল ধরো-হাল ধরো, পাল তোলো-পাল তোলো, রৌদ্র ছায়া সকালবেলা দুষ্টু মিষ্টি হাসি, এপাং-ওপাং-ঝপাং’ সহ মোট আটটি গান থাকবে ওই সঙ্কলনে।

আরও জানা গিয়েছে, ৮টি গানের মধ্যে ৬টি গানের রেকর্ডও হয়ে গিয়েছে। এই গান মুক্তি পাবার প্রসঙ্গে গায়ক ইন্দ্রনীল সেন একটি গল্প ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, “একদিন আমি চন্দননগরে যাচ্ছিলাম। আচমকা দিদির ফোন। ভদ্রেশ্বরে কনভয় থামিয়ে সবাইকে নামিয়ে দিয়ে গাড়িতেই দিদির লেখা ও সুর দেওয়া গান রেকর্ড করি। সঙ্গে সঙ্গে স্টুডিওতে পাঠিয়ে ফাইনাল করে স্কটল্যান্ড পাঠিয়ে দিই।”

‘মমতাময়ী’ মায়ের আরাধনা, মহালয়াতেই মুক্তি পাবে মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ৮টি পুজোর গান!
এই গানটির নাম ‘শুভ জন্মদিন’। ইংরেজি ‘হ্যাপি বার্থিডে’ গানটির সুরের সাথে মিল রেখে গানটি করা হয়েছে। মুখ্যমন্ত্রী আশাবাদী আগামী দিনে এই গানটি বাংলার ঘরে ঘরে বাজবে। তাছাড়া এদিন বিধানসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় গানের কিছুটা অংশ গুনগুন করে শোনান।




