Love Story: প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, বিয়ের দাবিতে ৫ সন্তান সহ ধর্না মহিলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, এরপরেই ওই মহিলা এবং তাঁর পাঁচ সন্তানকে বাড়ি থেকে বার করে দেন স্বামী। এদিকে সুযোগ বুঝে চম্পট ওই পরকীয়া প্রেমিক। আপাতত তাঁর বাড়ির সামনে ধরনায় বসেছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিরাজগঞ্জের তাড়াশে। জানা গিয়েছে, রবিবার রাত থেকে তালম ইউনিয়নের চাদঁপুর গ্রামে মো: মোস্তাক আলীর (৩০) বাড়ির সামনে ধরনায় বসেছেন পাঁচ সন্তানের মা মাসুদা বেগম (৪০)।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার জোড়া AK 47, বিরাট অভিযানে ED

অভিযোগ একই গ্রামের বাসিন্দা মাসুদা এবং মোস্তাকের প্রেম চলেছিল পাঁচ বছর ধরে। মাসুদা বিবাহিতা। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। গত শনিবার মোস্তাক আহমেদ মাসুদার বাড়িতে গিয়েছিলেন। সেই সময় তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন মাসুদার বড় ছেলে। এদিকে এই বিষয়টি নজরে আসার পরেই দৌড়ে পালিয়ে যান মোস্তাক। এদিকে বিষয়টি মাসুদার স্বামী পুরো বিষয়টি জানতে পারার পর তাঁর পাঁচ সন্তান সহ স্ত্রীকে বাইরে বার করে দেয়।

প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, বিয়ের দাবিতে ৫ সন্তান সহ ধর্না মহিলার
প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, বিয়ের দাবিতে ৫ সন্তান সহ ধর্না মহিলার

এদিকে এরপর আর মাসুদার দায়িত্ব নিতে চাননি মোস্তাক। প্রেমিককে বিয়ের কথা বললেও এড়িয়ে যান তিনি। মাসুদা সন্তান নিয়েই তাঁর প্রেমিকের বাড়ির বাইরে ধরনায় বসেন। মাসুজার বক্তব্য, ‘মোস্তাক আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। শনিবার রাতে মোস্তাক আমার বাড়িতে এসেছিল। সেই সময় ওকে দেখে ফেলে আমার ছেলে। বিষয়টি স্বামী জানতে পেরেই আমাদের বাড়ি থেকে বার করে দেয়। আমি চাই মোস্তাক বিয়ে করুক। ও বিয়ে না করলে আমার কাছে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।’

মোস্তাকের পরিবার তাঁদের সম্পর্ক নিয়ে সন্তুষ্ঠ নয়। এদিকে মোস্তাকের বক্তব্য, ‘আমি কখনও মাসুদাকে বিয়ের কথা বলিনি। আমাকে ফাঁসানোর জন্য ও মিথ্যে দাবি করছে।’ এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। উপজেলার তালম ইউপি চেয়ারম্যান বলেন, ‘এই ঘটনাটি আমার নজরে এসেছে। গোটা বিষয়টির মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।’

প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, বিয়ের দাবিতে ৫ সন্তান সহ ধর্না মহিলার

প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, বিয়ের দাবিতে ৫ সন্তান সহ ধর্না মহিলার
প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, বিয়ের দাবিতে ৫ সন্তান সহ ধর্না মহিলার

অন্যদিকে, নিজের সিদ্ধান্তে অনড় মাসুদার স্বামী। তিনি বলেন, আগে স্ত্রীর সম্পর্কে অনেক কথাই শুনেছিলাম। কিন্তু, বিশ্বাস করিনি। এখন আমি সত্যিটা জানি। তাই আর ওর সঙ্গে কোনও সম্পর্ক রাখতে রাজি নই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন