Skin Care: শীতের শুরুতেই আর্দ্রতা হারাচ্ছে ত্বক? এই উপায় গুলিতেই ফিরে পাবেন কোমলতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এখনও সেইভাবে শীতের আগমন ঘটেনি বাংলায়। কিন্তু শীত না এলেও শুষ্ক আবহাওয়ায় ত্বকের অবস্থা বেহাল। ধীরে ধীরে কমছে বাতাসে আর্দ্রতা। তার সঙ্গে বাড়ছে দূষণের মাত্রাও। যার দরুন আরও শুকিয়ে যাচ্ছে ত্বক। এখনই ত্বকের কোমলতা বজায় রাখতে ময়েশ্চারাইজারের সাহায্য নিতে হচ্ছে।

আরও পড়ুন: ফের বৈঠকে এথিক্স কমিটি, মঙ্গলবারই তৈরি হতে পারে সাংসদের বিরুদ্ধে তদন্ত রিপোর্টের খসড়া

কিন্তু এখন থেকেই যদি ত্বকের ঠিক মত দেখভাল না করা হয়, তাহলে শীত আসার আগেই শুষ্কতা গ্রাস করবে। ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে পড়বে। হারিয়ে যাবে ত্বকের জেল্লা। কিন্তু এই মরশুমে ত্বকের হাল ফেরাবেন কিভাবে? খুব সহজেই ফিরবে ত্বকের হাল! রইল কয়েকটি টিপস…

শীতের শুরুতেই আর্দ্রতা হারাচ্ছে ত্বক, রইল কয়েকটি টিপস

সর্ব প্রথম, সূর্যালোক থেকে সুরক্ষিত থাকুন। অর্থাৎ সূর্যের ক্ষতিকারক রশ্মি ত্বকের জেল্লা কেড়ে নিতে পারে। তাই এই মরশুমে সব থেকে জরুরী সানস্ক্রিন ব্যবহার করা। তাছাড়াও এই সময় ঠোঁটের অধিক যত্ন নিতে হয়। সেই কারণে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করুন।

শীতের শুরুতেই আর্দ্রতা হারাচ্ছে ত্বক, রইল কয়েকটি টিপস

শীতের শুরুতেই আর্দ্রতা হারাচ্ছে ত্বক, রইল কয়েকটি টিপস

এছাড়াও এই সময় ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়মিত মুখে, হাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাছাড়াও আপনি স্নানের সময় তেলও মাখতে পারেন। এতে শুষ্ক আবহাওয়ার মধ্যেও ত্বকের আর্দ্রভাব বজায় থাকবে। পাশাপাশি ত্বককে ভাল রাখতে ডায়েটের উপর নজর রাখুন। এই সময় খাদ্যতালিকায় যোগ করতে পারেন আমন্ড, আখরোট, কাজু, পেস্তা, ফ্ল্যাক্স সিড, চিয়া সিডের মতো বাদাম ও বীজ।

শীতের শুরুতেই আর্দ্রতা হারাচ্ছে ত্বক, রইল কয়েকটি টিপস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন