Solar Dome: দেশের মধ্যে প্রথম কলকাতাতেই খুলে গেল সৌর গম্বুজ, চাইলে ঘুরে আসতেই পারেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের মধ্যে এই প্রথম কলকাতাতে তৈরি হল সোলার ডোম বা সৌর গম্বুজ। আর এটি তৈরি হয়েছে কলকাতার নিউটাউনে। এই সৌর গম্বুজটি তৈরি করেছে হিডকো এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। স্কুল-কলেজ পড়ুয়া থেকে আমজনতাকে বিকল্প শক্তিকে বোঝানোর জন্য একটি সোলার ডোম বা সৌর গম্বুজ তৈরি করছে হিডকো।

আরও পড়ুন: আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন হবু শিক্ষকদের

নিউটাউনের ইকোপার্কে বাংলার গ্রামের ঠিক পাশেই তাই তৈরি হয়েছে সোলার ডোম। যেখানে বসেই সৌর শক্তির ব্যবহার, উপকারিতা, প্রয়োজনীয়তা প্রভৃতির প্রাথমিক পাঠ নেওয়া যাবে। প্রায় ২০০০ সোলার প্যানেল দিয়ে গড়ে উঠছে প্রায় তিন তলা উঁচু সোলার ডোম। বাংলা তো দূরের কথা গোটা পূর্ব ভারতে এমন বিশাল মাপের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার ডোম আর একটিও নেই।

দেশের মধ্যে প্রথম কলকাতাতেই খুলে গেল সৌর গম্বুজ, চাইলে ঘুরে আসতেই পারেন
দেশের মধ্যে প্রথম কলকাতাতেই খুলে গেল সৌর গম্বুজ, চাইলে ঘুরে আসতেই পারেন

ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বা হিডকো ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL) যৌথ উদ্যোগে অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে উৎসাহ যোগাতে এই সোলার ডোম তৈরি পরিকল্পনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১৭ সালে। হিডকো সূত্রে জানা গিয়েছে প্রায় দুই হাজার সোলার প্যানেল দিয়ে তৈরি সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রায় ১৮০ কিলোওয়াট এর উৎপন্ন করতে পারবে।

দেশের মধ্যে প্রথম কলকাতাতেই খুলে গেল সৌর গম্বুজ, চাইলে ঘুরে আসতেই পারেন

16 1

যা কিনা নিউ টাউনের ইকোপার্ক এবং তার সংলগ্ন এলাকার যাবতীয় স্ট্রেট লাইট এবং প্রয়োজনীয় লাইটের জন্য ব্যবহৃত বিদ্যুতের যোগান দেবে। উচ্চতায় ২৭ মিটার এবং প্রস্থ প্রায় ৪৫ মিটার ব্যাস নিয়ে গড়ে উঠছে পূর্ব ভারতের সর্ববৃহৎ সোলার ডোম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত