করোনার কবলে সোহম, কাঁপছে টলিউড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময়ের সাথে সাথে ফের নিজের ক্ষমতা বিস্তার করছে মারন করোনা। দ্বিতীয় ওয়েভের পর এবার তাঁর নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে টলিপাড়ায়। সেইমতো পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার করোনা আক্রান্ত টলিউড অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। যা সামনে আশার পর থেকেই আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুনঃ কাপড়ের মাস্ক করোনা ঠেকাতে কতটা কার্যকর? কি বলছেন বিশেষজ্ঞরা

কিছুক্ষণ আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন আমি ও আমার পরিবারের সদস্যরা কোভিড-১৯ পজেটিভ । বর্তমানে আমরা সবাই হোম আইসোলেশনে রয়েছি। তাই এই পরিস্থিতি আপনারা সবাই নিরাপদে থাকুন, মাস্ক পড়ুন ও কোভিড সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।

তবে শুধু  সোহম নয়, এবার করোনার এই নয়া প্রজাতিড় স্বীকার হয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ সকালেই নিজের স্যোশাল সাইট থেকে সে কথা তুলে ধরে সকল কে সাবধান থাকার ও বার্তা দেন তিনি।

করোনার কবলে সোহম, কাঁপছে টলিউড

Former judge of Dance Dance Junior Soham Chakraborty tests positive for COVID-19 - Times of India
করোনার কবলে সোহম, কাঁপছে টলিউড

উল্লেখ্য বিগত কয়েকদিন আগেই করোনার কবলে পড়তে হয়েছিল জনপ্রিয় চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। এবার ফের করোনার প্রকোপ দেখা দিল তাঁর পরিবারে। জানা গিয়েছে এবার করোনার সংক্রমণ দেখা দিয়েছে সৃজিত-মিথিলা কন্যা আইরার। যা নিয়ে মন খারাপ নেটিজেনদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন