নজরবন্দি ব্যুরোঃ মোদি সরকারের আনা নতুন কৃষি বিলের বিরুদ্ধে লক্ষ লক্ষ কৃষক দীর্ঘ প্রায় ১৯ দিন ধরে দিল্লির রাস্তায় অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। ১৪ইডিসেম্বর থেকে কৃষকেরা অনশন আন্দোলন শুরু করেছেন।কেন্দ্র এই তিনটি নতুন আইন প্রত্যাহার না করা পর্যন্ত প্রায় ১২ লক্ষ কৃষকের এই অনশন আন্দোলন চলবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ উদয়নের পোস্ট ঘিরে বিভ্রান্তি, আবারও জল্পনা


এই কৃষক আন্দোলনকে সমর্থন করছেন বিরোধী রাজনৈতিক শিবিরের একাধিক সদস্য, সমাজসেবী সংগঠন, বি-টাউনের সেলিব্রিটিসহ বহু মানুষ।এবার কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন প্রবীণ সমাজসেবক আন্না হাজারে।
বিশিষ্ট সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল সন্ধ্যা নাগাদ কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে একটি চিঠির মাধ্যমে আন্না হাজারে জানিয়েছেন, কৃষকদের সমর্থন জানিয়ে এবার তিনিও তাদের সঙ্গেই অনশনে বসবেন।আন্না হাজারের এহেন অবস্থানে স্বভাবতই কৃষক আন্দোলন নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে ।
উল্লেখ্য,নতুন কৃষি আইন ২০২০ প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনড় কেন্দ্র সরকার । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীর উদ্দেশ্যে তার বার্তায় কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।পাশাপাশি, কেন্দ্রের তরফ থেকে অনবরত দাবি করা হচ্ছে এই নতুন কৃষি আইনের বলে ভারতীয় কৃষকরা উপকৃত হবেন।









