উদয়নের পোস্ট ঘিরে বিভ্রান্তি, আবারও জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোচবিহারের মাটিতে মুখ্যমন্ত্রীর পা রাখার আগেই দিনহাটার বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহ-র ফেসবুক পোস্ট ঘিরে বিভ্রান্তি। আর এইসবের আগেই কোচবিহারের জেলা রাজনীতিতে শুরু হয়েছে চাপানোতর।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে হতে পারে পুরভোট! সুপ্রিম কোর্টে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন ও রাজ্য

সোমবার রাতে উদয়নের একটি ফেসবুক পোস্ট দেখা গিয়েছে। পোস্টটির ভাষা এরকম: “এই রকম বন্ধু থাকলে আর শত্রু দরকার নেই, পারলে এক কোপে কাটবে”।

এরপর আজ, সোমবার সকালে ফের একটি পোস্ট দেখা যায় বিধায়কের তাঁর ফেসবুক ওয়ালে। সেখানে তিনি লিখেছেন,”দাদার পুরানো খেলা শুরু হয়েছে”।

এই দু’টি পোস্ট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ব্যক্তি স্বাধীনতার দিক দিয়ে দেখতে গেলে স্বাভাবিক নিজের ফেসবুক ওয়ালে বিভিন্ন রকম পোস্ট করতে পারেন তিনি।  এটাই স্বাভাবিক। একজন ব্যক্তি হিসাবে তিনি তাঁর সোশ্যাল মাধ্যমে নানা কিছু লিখতেই পারেন। তবে কয়েকমাস ধরেই তৃণমূলের অন্দরে চলছে নানা রকম চাপানউতোর। গোষ্ঠীকোন্দলের ছায়া, দলভাঙা-জোড়ার আশঙ্কা, নেতাদের বিদ্রোহ-অভিমান, বিতর্কিত মন্তব্য– নানা কিছু নিয়ে একটা অস্থির শাসকদল। আর এই প্রেক্ষিতে এমন ফেসবুক পোস্ট নিয়ে যথেষ্ট বিভ্রান্তি ছড়িয়েছে জেলা তৃণমূলের অন্দরে। ফলে দিনহাটার বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহ-কে নিয়ে আরও বাড়ছে জল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন