নিজের মন্তব্যে অনড়, দূরত্ব বাড়ছে দলের সাথে, তাহলে কি BJP ছাড়ছেন দিলীপ? জানালেন নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব দিলীপ ঘোষ। প্রথম দিন রবিবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে। এর পরে সোম ও মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে শোকজ করার পরেও তাঁর নিজের বক্তব্যে অনড় রয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুনঃ ফের মোদীর মন্ত্রীসভার রদবদল, এবার থাকতে পারে বেশ কিছু চমক

রাজ্য নেতৃত্বের অনেকেই যে তাঁর বলা কথা পছন্দ করছেন না, সেটাও দিলীপের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি কোন প্রেক্ষিতে কী বলেছেন, তা জানতে চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়েছে দিল্লি। আর এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কি বিজেপি ছাড়ছেন দিলীপ ঘোষ?

 নিজের মন্তব্যে অনড়, দূরত্ব বাড়ছে দলের সাথে, তাহলে কি BJP ছাড়ছেন দিলীপ? জানালেন নিজেই

এই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন খোদ দিলীপ বাবু। তিনি সাফ জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন আর বিজেপিতেই থাকবেন। দিলীপ ঘোষ বলেন, “আমি আরএসএসের আদর্শে দীক্ষিত। সংসার না করে বহুবছর আমি সংঘের প্রচারক হিসাবে কাজ করেছি।

22 14

সংঘের নির্দেশেই আমি বিজেপিতে এসেছিলাম। বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলাম। রাজ্য সভাপতির পদকে সম্মানের সঙ্গে ধরে রাখার জন্য যা করার আমি করেছি। ফলে, বিজেপি ছাড়া নিয়ে যারা দিবাবপ্ন দেখছেন, তারা দেখতেই পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি বিজেপিতে ছিলাম, আছি এবং থাকব।”

 নিজের মন্তব্যে অনড়, দূরত্ব বাড়ছে দলের সাথে, তাহলে কি BJP ছাড়ছেন দিলীপ? জানালেন নিজেই

নিজের মন্তব্যে অনড়, দূরত্ব বাড়ছে দলের সাথে, তাহলে কি BJP ছাড়ছেন দিলীপ? জানালেন নিজেই

বিজেপি সূত্রের খবর, দলের হেস্টিংস দফতরে অমিত মালব্যর মাধ্যমে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন জে পি নাড্ডা৷ ভবিষ্যতে যাতে সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্পর্কে ধরনের মন্তব্য করার আগে তিনি সতর্ক থাকেন সেই বার্তাও দেওয়া হয় দিলীপ ঘোষকে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত