নজরবন্দি ব্যুরোঃ বিজেপি নেতৃত্বের মিশন ২০২৪-এর কৌশলের অধীনে সাংগঠনিক স্তরে সমস্ত পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। সেই পরিবর্তনের আঁচ এসে পড়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও। ঢেলে সাজানো হচ্ছে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট। মন্ত্রিসভায় রদবদল এবং সম্প্রসারণের ঝড় উঠেছে।
আরও পড়ুনঃ মুখ খুলছেন পার্থ চট্টোপাধ্যায়, নিরাপত্তার কারনে জেলে বসেই হাজিরা আদালতে।


সংসদের বাদল অধিবেশনের পর এটি করা হতে পারে। জেডি(ইউ) এবং শিবসেনার বিদ্রোহী গোষ্ঠী সম্প্রসারণে জায়গা পেতে পারে। বর্তমানে সরকারের শরিক দলগুলোর একজনও মন্ত্রিসভায় নেই। রিপাবলিকান পার্টির রামদাস আঠাওয়ালে একমাত্র প্রতিমন্ত্রী। সম্প্রতি, জেডি(ইউ)-এর আরসিপি সিং এবং বিজেপির মুখতার আব্বাস নকভির রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার কারণে পদত্যাগ করেছেন।

এই দুটি পদই বর্তমানে শূন্য রয়েছে। এর মধ্যে ইস্পাত মন্ত্রক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক স্মৃতি ইরানিকে দেওয়া হয়েছে। আরসিপি সিং-এর পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিজেপি জোটের কোনও মন্ত্রী নেই।



সেখানেও জোট শরিকদের দিক থেকেও একটা চাপ আছে। শিবসেনার একনাথ শিণ্ডে গোষ্ঠী এনডিএ-তে ফিরেছে। শিণ্ডে শিবির থেকে দুই জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে শিবসেনার আলোচনা চলছে।

ফের মোদীর মন্ত্রীসভার রদবদল, এবার থাকতে পারে বেশ কিছু চমক
এছারাও কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাড়তে পারে মহিলা প্রতিনিধির সংখ্যা। অপর দিকে মোদীর মন্ত্রীসভা রদবদলে চোখ রয়েছে আগামী বছরের শুরু থেকে দেশের ত্রিপুরা থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত ন’টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকেও । সব মিলিয়ে এবারের মন্ত্রী সভায় থাকতে পারে বেশ কিছু চমক।







