মহিলা আইপিএল -এ রেকর্ড দাম পেলেন স্মৃতি মন্ধানা, কী বললেন তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমে নজর কাড়লেন ভারতীয় ব্যাটার স্মৃতি মন্ধানা। রেকর্ড দরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে নাম লেখান তিনি। প্রত্যাশাকেও যেন ছাপিয়ে স্বপ্নপূরণ মন্ধানার। আর তাই বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ তারকার। যে দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃ বিবিসির অফিসে আয়কর হানা, সরব বিরোধীরা

মহিলা আইপিএল -এ রেকর্ড দাম পেলেন স্মৃতি মন্ধানা, কী বললেন তিনি

তাঁর দাম উঠল ৩ কোটি ৪০ লক্ষ টাকা। নিলাম শেষে দেখা যায় যে, সব থেকে বেশি দাম দিয়ে কেনা হয়েছে ভারতের মহিলা দলের সহ-অধিনায়ককেই। তাঁর দাম পাকিস্তান সুপার লিগের সব থেকে দামি ক্রিকেটারদের থেকেও বেশি।নিলামে যে তিনি বেশি দাম পাবেন তা আশা করা হয়েছিল।

মহিলা আইপিএল -এ রেকর্ড দাম পেলেন স্মৃতি মন্ধানা, কী বললেন তিনি
মহিলা আইপিএল -এ রেকর্ড দাম পেলেন স্মৃতি মন্ধানা, কী বললেন তিনি

ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা ওপেনার স্মৃতি। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে তাঁর। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি দলের অধিনায়ক হিসাবে তাঁকে দেখা যেতেই পারে।আইপিএলে যে দলের জার্সিতে দীর্ঘদিন খেলছেন বিরাট কোহলি, তারই মহিলা দলের জার্সি এবার গায়ে চাপাবেন মন্ধানা।

মহিলা আইপিএল -এ রেকর্ড দাম পেলেন স্মৃতি মন্ধানা, কী বললেন তিনি

1 17

স্বাভাবিক ভাবেই তাঁর কাছে এই দিনটা স্মরণীয়। মন্ধানা বলেন, “আমরা এতকাল পুরুষদের নিলাম দেখে আসছি। প্রথমবার মহিলাদের নিলাম তাই ভীষণ স্পেশ্যাল। আরসিবির প্রচুর সমর্থক রয়েছে। আশা করছি আমরা দুই দল মিলে দলকে আরও বড় সাফল্য এনে দিতে পারব। লাল-সোনালি জার্সি গায়ে তোলার জন্য মুখিয়ে আছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত