কাঙ্খিত দাম না পাওয়ায় আইপিএল থেকে সরতে পারেন স্মিথ, প্রাক্তন অজি অধিনায়কের মন্তব্যে জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাঙ্খিত দাম না পাওয়ায় আইপিএল থেকে সরতে পারেন স্মিথ, প্রাক্তন অজি অধিনায়কের মন্তব্যে জল্পনা। কিছুদিন আগেই চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে আসন্ন মেগা টি ২০ ইভেন্ট আইপিএলের মিনি নিলাম। সমস্ত দলগুলি যে সমস্ত খেলোয়াড়দের ছেড়ে দিয়েছিলো তাদের ও আরও ক্যাপড ও আনক্যাপড খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় এই নিলাম। যে নিলামে মাত্র ২.২০ কোটি টাকায় দিল্লী ক্যাপিটাল কিনে নেয় অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। মাত্র কয়েক মাস আগে গত আইপিএলে রাজস্থান রয়্যালস কে নেতৃত্ব দেন তিনি। তবে সেরকমভাবে নজর কাড়তে পারেননি।

আরও পড়ুনঃ কার্ড থাকা সত্ত্বেও মিলছে না চিকিৎসা, স্বেচ্ছামৃত্যুর আবেদন মহিলার।

১৪ ম্যাচে ২৫.৯১ গড়ে করেছেন মাত্র ৩১১ রান। মাত্র ৩টে অর্ধশতক করেন তিনি। স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩১.২২। তাঁর দল রাজস্থান লীগ শেষ করে টেবিলের তলানিতে। এরপরই স্মিথকে ছাড়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য ২০১৮ সালে আইপিএলের নিলামের আগে রাজস্থান স্মিথকে রিটেন করেছিল ১২.৫ কোটি টাকায়। তবে খারাপ পারফর্ম করলেও এই নিলামে নিজের বেস সর্বাধিক ২ কোটি টাকায় রাখেন তিনি। নিলামে মাত্র ২০ লক্ষ টাকা দাম বাড়লো তাঁর। টি ২০ ক্রিকেটে আহামরি খেলা না দেখাতে পারলেও তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাই তাঁর একেবারে দাম না ওঠা অবাক করেছে ক্রিকেট মহলকে।

এদিকে নিলামে কম অর্থ পাওয়ায় আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন স্টিভ স্মিথ। অজুহাত হিসাবে চোটের কথা উল্লেখ করতে পারেন তিনি। এমনই ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ান তারকা মাইকেল ক্লার্ক। ক্লার্ক বিগ স্পোর্টস ব্রেকফাস্ট পডকাস্টে জানিয়েছেন, ‘স্মিথের টি২০ পারফরম্যান্স সেরকম বলার মত নয়। এটা স্মিথ নিজেও মানে। গতবার সেভাবে খেলতেও পারেনি। জেনে অবাক লাগছে স্মিথ গতবার যে পরিমাণ অর্থ পেয়েছিল, সেটাই নিলামে আশা করেছিল। ৪০০০০০ মার্কিন ডলারও কিন্তু কম নয়।’

কাঙ্খিত দাম না পাওয়ায় আইপিএল থেকে সরতে পারেন স্মিথ, প্রাক্তন অজি অধিনায়কের মন্তব্যে জল্পনা। এরপরেই ক্লার্কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘গতবার যে ভূমিকায় ও খেলেছিল এবং অধিনায়ক হিসেবে যে দায়িত্ব পালন করেছিল, তাতে এবার যদি ভারতের বিমানে ওঠার আগে ওঁর হঠাত্‍ করে হ্যামস্ট্রিংয়ে টান লাগে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।’ তাই তাঁর মন্তব্যে স্বভাবতই জল্পনা ছড়িয়েছে। তবে সবকিছুর পর তাঁর সংযোজন ‘স্মিথ যদি বিশ্বের সেরা ব্যাটসম্যানও না হয়, তাহলে সেরার থেকে খুব বেশি পিছিয়ে থাকবে না। বিরাট কোহলি একনম্বর। স্মিথ কিন্তু প্রথম তিনেই থাকবে।’ এখন দেখার দিল্লীর জার্সি পড়ে স্মিথ মাঠে নামিয়ে সব জল্পনার অবসান হয় কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন