ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, দেখুন আপনি সেগুলি করছেন না তো?

বিশেষজ্ঞরা বলছেন যেকোনো ধরনের ব্যাটারি চালিত গ্যাজেট চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করা ভালো

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছে। মোবাইল ফোন ছাড়া আমরা যেন এখন অন্য কিছু ভাবতে পারি না। শুধুমাত্র ফোন করা বা ধরা নয়। বর্তমানের স্মার্টফোন বিভিন্ন প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করে থাকি। স্মার্টফোনের সাহায্যে আমরা আমাদের নিত্যদিনের অনেক প্রয়োজনীয় কাজ খুব সহজেই ঘরে বসেই করে ফেলতে পারি। তাই বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।

ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, দেখুন আপনি সেগুলি করছেন না তো?

স্মার্টফোন প্রধানত চলে ব্যাটারির মাধ্যমে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ব্যাটারীতে চার্জ থাকে। তারপর চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিতে হয় ফোনে। বিশেষজ্ঞরা বলছেন যেকোনো ধরনের ব্যাটারি চালিত গ্যাজেট চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করা ভালো। কারণ ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি। ব্যাটারীতে যে কোন সময় বিস্ফোরণের সম্ভাবনা থাকে।

তাই মোবাইল ব্যবহার করবার সময় কয়েকটি খুব সাধারণ নিয়ম মেনে চললেই ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, এইরকম দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন আপনিও। তাই এবার দেখে নিন মোবাইল ব্যবহার করবার সময় কোন ভুলগুলি একেবারেই করা উচিত নয়।

১।  আপনার ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, আর সেই ছোট্ট অন্যতম ভুলটি হলনতম দীর্ঘ সময় চার্জিং। ঘণ্টার পর ঘণ্টা ধরে ফোন চার্জ করলে অভ্যাস বদল করুন। একবার ফোনের ব্যাটারি ফুল হলে অবিলম্বে চার্জর খুলে নিন।

 

ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, দেখুন আপনি সেগুলি করছেন না তো?
২। ফোন পুরনো হলে অনেকেই পাড়ার দোকান থেকে ব্যাটারি বদল করেন। বেশিরভাগ সময় তা কোম্পানির আসল ব্যাটারি হয় না। নকল ব্যাটারি বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে। এই কারণে নকল ব্যাটারি ফোনে ব্যবহার না করাই ভালো।

৩। ফোন চার্জে দিয়ে কথা বলবেন না। এখন তাপমাত্রা এমনই গরম, ফোন চার্জে থাকলে গরম হয়ে যায়, তার ওপর যদি ফোন করা হয়, তাতে ফোনের ব্যাটারিতে চাপ পড়ে।

ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, দেখুন আপনি সেগুলি করছেন না তো?
ফোন চার্জে দিয়ে কথা বলবেন না।

৪। ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলবেন না। এতে সমস্যা বাড়তে পাড়ে। ফোনকে বিশ্রাম দিন। ঠাণ্ডা হতে দিন। নয়তো বিপদের সম্ভাবনা বাড়বে।

৫। কোনও কাজের ব্যস্ততায় রোদে ফোন ফেলে রাখবেন না। যেখানে রোদ, হয়তো ভুলে হাতের কাছে ফোনটা রেখেদিলেন, এমনটা করবেন না। তাতে ফোনের সমস্যা বেড়ে যেতে পারে।

ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, দেখুন আপনি সেগুলি করছেন না তো?

ছোট্ট ভুলে ফাটতে পারে ফোনের ব্যাটারি, দেখুন আপনি সেগুলি করছেন না তো?
নকল ব্যাটারি ফোনে ব্যবহার না করাই ভালো।

৬। সব সময় কোম্পানির চার্জর ব্যবহার করুন। কোন কারণে ফোনের সঙ্গে পাওয়া চার্জর হারিয়ে ফেললে কোম্পানির স্টোরে গিয়ে নতুন চার্জর কিনুন। নতুন চার্জর কেনার সময় পুরনোটা সঙ্গে রাখুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর