মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি চাকরী, কালীঘাটে তুলকালাম হবু শিক্ষকদের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে ধর্না। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি চাকরী।  শুক্রবার হাজরা মোড়ে ধর্নায় বসেন এসএলএসটির চাকরিপ্রার্থীরা। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। হাজরা মোড়ে ব্যরিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই চলে ধর্না। দাবী না মানা অবধি চলবে আন্দোলন দাবী এসএলএসটি চাকরপ্রার্থীদের। আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ SSC: এসএসসি কে ঘিরে নয়া জটিলতা, নোটিশ নিতে নারাজ অনেকেই

এদিন ভাতের থালা নিয়ে বিক্ষোভে আন্দোলনকারী হবু শিক্ষকরা। তাঁদের দাবী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই তাঁরা এই বিক্ষোভ তুলে নেবেন। অভিযোগ, যারা ফেল করেছে অথবা যাদের নাম উত্তীর্ণ তালিকায় শেষের দিকে তাঁদেরকেও চাকরী দিয়ে বঞ্চনা করা হয়েছে তাঁদের সঙ্গে। ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের নাকের ডগায় দুর্নীতি চালিয়ে গেছে কমিশন। তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে হাজরা মোড়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের আটক করে নিয়ে যায়।

858c062f 09c3 4885 95ed a58816ba1f08

অভিযোগ, র‍্যাঙ্কের সামনের সারিতে থাকা হবু শিক্ষকরা চাকরিতে নিয়োগ পত্র পাননি কিন্তু পিছন দিকের র‍্যাঙ্কে থাকা চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগ পত্র দেওয়া হয়েছে! শুধু তাই নয়, মেধাতালিকায় নাম নেই, চাকরির পরীক্ষায় ফেল করা বহু সংখ্যক অকৃতকার্য চাকরি প্রার্থীদের অবৈধভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

প্রশ্ন ওঠে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফেল করা এবং মেধাতালিকার পিছন দিকের সারিতে থাকা চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন। অথচ মেধাতালিকা ভুক্ত সামনের সারিতে থাকা চাকরিপ্রার্থীরা বঞ্চিত!

মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি চাকরী, হাজরায় আটকালো পুলিশ

মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি চাকরী, হাজরায় আটকালো পুলিশ
মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি চাকরী, হাজরায় আটকালো পুলিশ

 

মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি চাকরী । তাই কালীঘাটের সামনে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। ধর্না চলার কিছু মুর্হুতের মধ্যেই পুলিশ উপস্থিত হয়। বেশ কিছু সময় ধরে চলে টানা হেঁচড়া। বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর