এনকাউন্টারে খতম ছয় জইশ জঙ্গি, উপত্যকায় বিরাট সাফল্য ভারতীয় সেনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরের অনন্তনাগ এবং কুলগাঁওতে পৃথক অভিযান ভারতীয় সেনার। এনকাউন্টারে খতম ছয় জইশ জঙ্গি। দুই জন পাক জঙ্গি বলে জানা গিয়েছে। খতম জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সদস্য বলেই জানা গিয়েছে। আহত হয়েছেন এক পুলিশ অফিসার। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ Narendra Modi : করোনা কাঁটার জের, আরব সফর বাতিল প্রধানমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যে থেকেই অনন্তনাগ এবং কলগাঁওতে এনকাউন্টার অভিযান চালায় পুলিশ বাহিনী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনকে শনাক্ত করা গেছে। দুই জন কাশ্মীরের এবং বাকি দুই জন পাকিস্তানী বলে জানা গিয়েছে। বাকি দুই জনের খোঁজ চলছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওইদিন অনন্তনাগের নওগাঁতে প্রথম এনকাউন্টার অভিযান চালায় পুলিশ। সেখানে সেনা জঙ্গি সংঘর্ষের তিন জঙ্গিকে খতম করা হয়। যাদের মধ্যে একজন পাক জঙ্গি বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মীও। এরপর কুলগাঁওয়ের মিরহামায় অভিযান চালায় পুলিশ। সেখানেও খতম তিন জঙ্গি।

ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কী না তল্লাশি শুরু করে পুলিশ। গোটা এলাকা ঘিরে চলছে তল্লাশি। এটাকে বড়সড় সাফল্য বলে মনে করছে জম্মু-কাশ্মীর পুলিশ। তাঁদের তরফ থেকে ট্যুইট করে এমনটাই জানানো হয়েছে।

এনকাউন্টারে খতম ছয় জইশ জঙ্গি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার 

এনকাউন্টারে খতম ছয় জইশ জঙ্গি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার 
এনকাউন্টারে খতম ছয় জইশ জঙ্গি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার

গত অক্টোবর মাসে সেনা বাহিনীর অভিযানে খতম হয়। যার মধ্যে একজন ছিলেন গান্ধেরাওয়ালের মুখতার শাহ। তাঁরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবারের সদস্য বলে জানা গিয়েছে। গত কয়েকমাস ধরে জম্মু-কাশ্মীরে চলতে থাকা লাগাতার জঙ্গি হামলার পর এটা ভারতীয় সেনার বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত