BJP-কে রুখতে দিদি কে সমর্থন, বাংলায় প্রার্থী দিচ্ছেনা উদ্ভবের শিবসেনা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ BJP-কে রুখতে দিদি কে সমর্থন, বাংলায় প্রার্থী দিচ্ছেনা শিবসেনা। আসন্ন নির্বাচনে সম্পূর্ন ভাবে তৃণমূল কে সমর্থনের সিদ্ধান্ত নিল শিবসেনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছেন, দিদি বনাম সবার লড়াইতে তাঁর সমর্থন থাকছে ‘দিদি’ মমতা বন্দোপাধ্যায়ের প্রতি। শিবসেনার ব্যাখ্যা, টাকা – পেশি শক্তি সব কিছুকে ছাপিয়ে বাংলার বাঘিনী মমতা বন্দোপাধ্যায় বিপুল ভাবে জিতবেন। সেই লড়াইতে সঙ্গ দেবে তাঁরা।

আরও পড়ুনঃ রাজনীতিতে ‘না’, BJP নেতৃত্বকে জানিয়ে দাদা অশোকের পরামর্শ শিরোধার্য ‘দাদা’র।

BJP-কে রুখতে দিদি কে সমর্থন জানিয়ে শিবসেনার পক্ষে বৃহস্পতিবার সঞ্জয় রাউত এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, “আসন্ন ২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দেবে না শিবসেনা। দলের সভাপতি উদ্ভব ঠাকরের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্বাচনে শিবসেনা সর্বত ভাবে সমর্থক করবে তৃণমূল কে।” বিবৃতিতে সঞ্জয় বাংলার লড়াই কে ‘দিদি বনাম সবার লড়াই’ বলে উল্লেখ করেছেন।

এদিকে শুক্রবার ২৯৪ টি আসনের প্রার্থী ঘোষণা করবে তৃণমূল, কাজেই দফায় দফায় হচ্ছেনা প্রার্থী তালিকার প্রকাশ। শুরুতে জানা গিয়েছিল ২ টি দফায় প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। কিন্তু আজ জানা গেল নিজেদের পরম্পরা মেনে এক সাথেই ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল। ৫ই মার্চ প্রার্থী তালিকা প্রকাশের পর ৯ই মার্চ ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান। জানা গিয়েছে ইস্তেহারে জনমুখি একগুচ্ছ নতুন প্রকল্পের প্রস্তাব থাকছে।

অন্যদিকে তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়েছে করোনার কারনে এবার ভোটের টিকিট পাবেন না অশীতিপর কোন ব্যক্তি। তাদের দেওয়া হবে অন্য সাম্মানিক পদ। এবারের প্রার্থী তালিকায় তারুণ্যের আধিক্য থাকার সম্ভাবনা রয়েছে। ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য,  দেবাংশু ভট্টাচার্যরা মতো একুশের বিধানসভা ভোটে টিকিট পেতে পারেন বলে খবর। পাশাপাশি সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, মনোজ তিওয়ারি বা সদ্য যোগ দেওয়া সায়ন্তিকা সহ একাধিক প্রাক্তন পুলিশ কর্তা, প্রশাসনের আধিকারিকরা টিকিট পাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন এবার। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণা আগেই করে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১১ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্যে মনোনয়ন পেশ করতে চলেছেন। তৃণমুল সূত্রে খবর, তমলুক অথবা হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করবেন নেত্রী। এদিকে স্বয়ং দলনেত্রী হবেন তাদের বিধায়িকা! সাজো সাজো রব পড়েছে এলাকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর