রাজনীতিতে ‘না’, BJP নেতৃত্বকে জানিয়ে দাদা অশোকের পরামর্শ শিরোধার্য ‘দাদা’র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনীতিতে ‘না’, রাজনীতি করবেন না মহারাজ। ‘তাঁর রাজনীতিতে আসা ঠিক হবে না।’ পরামর্শ দিয়েছিলেন দাদা অশোক ভট্টাচার্য। দাদার পরামর্শ কার্যত শিরোধার্য করেছিলেন ‘দাদা’! কিন্তু ২দিন আগে ফের জল্পনা শুরু হয় সৌরভের বিজেপি যোগদান নিয়ে। বিজেপি সূত্রে খবর ছিল শুধু সৌরভ নয়, ৭ তারিখে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের মঞ্চ আলোকিত করবেন বাংলার আরও দুই তারকা। তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুনঃ অত্যাচার ভোলেনি, জিতেন্দ্রর বদলে নির্দল প্রার্থী চেয়ে পান্ডবেশ্বরে দেওয়াল লিখন BJP’র।

এদিকে প্রশ্ন উঠছিল তাহলে কি ‘দাদা’ অশোক ভট্টাচার্যের পরামর্শ গ্রহণ করছেন না শেষপর্যন্ত। কি বলেছিলেন অশোক ভট্টাচার্য? কয়েকমাস আগেই আগেই অশোক ভট্টাচার্যের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। তারপরই ফের গত ৩০শে ডিসেম্বর দু’জনের দেখা হয় মহারাজের বেহালার বাড়িতে। বাম সরকারের আমল থেকেই অশোকের সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সেই সম্পর্ক আজও অটুট। সৌরভের সাথে দেখা হওয়ার পর শিলিগুড়ির পুরো প্রশাসক অশোক ভট্টাচার্য জানান, “সৌরভ কে বলেছি রাজনীতিতে যুক্ত না হতে।”

শিলিগুড়ির জনপ্রিয় বাম নেতার পরামর্শ শুনেছিলেন সৌরভ। কিন্তু জবাবে কি মন্তব্য করেছিলেন তা সামনে আসেনি। অন্যদিকে, মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মহারাজ। হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দেখা করতে। অন্যদিকে ফোনে সৌরভের খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরাও।

কিন্তু আজ সব জল্পনার অবসান হল। সূত্র বলছে, মোট তিন বার তাঁর কাছে বিশেষ কারও মাধ্যমে বিজেপির তরফে বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, বিজেপি চাইছিল সৌরভ কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে রাজ্যের নির্বাচন লড়তে। শাহ পরিবারের সাথে সম্পর্কের কারনে বিজেপির রাজ্য নেতারা প্রায় নিশ্চিত ছিলেন সৌরভ হবেন বঙ্গ বিজেপি-র মুখ। কিন্তু আজ জানা গিয়েছে সৌরভ তাঁর সিদ্ধান্ত ‘না’ বলে জানিয়ে দিয়েছেন বিজেপি হাই কম্যান্ড কে। অন্তত আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, কদিন আগে সৌরভের বাড়িতে তাঁর সাথে দেখা করার পর অশোক ভট্টাচার্য ফেসবুকে লেখেন, ‘সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো । শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হলো । আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইলো! তার জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলো’। রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত, ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি । কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত