ফের ধর্মের শিকলে আটকে গেল প্রেম, দাদার হাতেই খুন বোন

আবারও ধর্মের শিকলে আটকে গেল প্রেম। হিন্দু পরিবারের ছেলেকে ভালবাসায় দাদার হাতেই প্রকাশ্য রাস্তায় খুন হতে হল বোনকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভিন্ন ধর্মের ছেলেকে প্রেম করার অপরাধে এবার দাদার হাতে খুন হতে হল এক বোনকে। পথচলতি মানুষের মাঝে প্রকাশ্যেই খুন হতে হয় ওই প্রেমিকাকে। রীতিমতো হাড়হিম করা এই ঘটনা উত্তরপ্রদেশের মিরাটে। মৃত ওই কিশোরির নাম আম্রেশা, বয়স ১৬। মিরাটের নাগলা শেখু এলাকার বাসিন্দা তবে আশ্চর্য ভাবে ওই খুনের ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পথচলতি মানুষ। কারও মধ্যে জাগলো না মানবিকতা। তবে কেউ কেউ আবার সেই দৃশ্য মোবাইল বন্দি করেছে। যদিও পরে ভাইরাল হয় সেই ভিডিও।

জানা গেছে, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে ওই কিশোরি। যদিও ওই যুবক ছিল হিন্দু পরিবারের। আর সে কথা জানতে পেরেই ওই কিশোরিকে অন্য জায়াগায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার কিন্তু মেয়েটি বিয়ে করতে রাজি হয়নি। এর পর পরিবারের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যায় ওই কিশোরি। তখনি মেয়েটির পিছু নেয় তার দাদা। এরপর একটি লোকালয়ে রাস্তার মাঝেই মেয়েটিকে গোলা গ্লাতিপে খুন করে তার দাদা।

তবে এই ঘটনা যখন ঘটে সেখানে উপস্থিত ছিল একাধিক পথচলতি মানুষ। সারি বেঁধে দাঁড়িয়ে দেখতে থাকে সেই খুনের দৃশ্য। মানবিকতাকে শিকেয় তুলে ছবিও তুলে কেউ কেউ। তবুও মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। খুনের পর বেশ কিছুক্ষণ পরে থাকে সেই দেহ। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও। যেখানে দেখা যায় ওই কিশোরিকে গোলা টিপে খুন করছে তার দাদা(যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি)।  এরপর ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। মেয়েটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তদন্তে মেয়েটির দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন