SIR প্রক্রিয়ায় ফের সময় বাড়াল কমিশন! অভিযোগ জমা ও নিষ্পত্তির নতুন শেষ তারিখ কবে?

ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় স্বস্তি। অভিযোগ জমা ও নিষ্পত্তির সময়সীমা বাড়িয়ে ১৯ জানুয়ারি করল নির্বাচন কমিশন, নথির তালিকাতেও ছাড়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে যখন তৎপরতা তুঙ্গে, ঠিক সেই সময়ই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। অভিযোগ জমা ও তার নিষ্পত্তির সময়সীমা ফের বাড়ানো হল। ফলে স্বস্তি পেলেন বহু ভোটার ও প্রশাসনিক আধিকারিকেরা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন ১৯ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো ও তা নিষ্পত্তির সুযোগ থাকবে।

এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, ১৫ জানুয়ারির মধ্যেই SIR সংক্রান্ত সমস্ত অভিযোগ জমা ও শুনানি শেষ করতে হবে। কিন্তু বাস্তবে বিপুল সংখ্যক অভিযোগ, নথি যাচাই এবং শুনানির চাপের কথা মাথায় রেখেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করছে প্রশাসনিক মহল।

শুধু সময়সীমা নয়, শুনানি প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নথির তালিকাতেও গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে কমিশন। বৃহস্পতিবার Election Commission of India জানায়, মাধ্যমিকের সার্টিফিকেটের পাশাপাশি এবার মাধ্যমিকের এডমিট কার্ডও শুনানিতে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছ থেকে প্রস্তাব পেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই সুপারিশ পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। অবশেষে সেই প্রস্তাবে সম্মতি দিল কমিশন। ফলে যাঁদের হাতে সার্টিফিকেট নেই, কিন্তু এডমিট কার্ড রয়েছে—তাঁদের জন্য শুনানির দরজা আরও প্রশস্ত হল।

এর পাশাপাশি, SIR শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে আগেই কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের উদ্দেশে ছয় দফা নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়—

  • প্রত্যেক বুথ লেভেল অফিসারকে (BLO) দিনে ন্যূনতম ১৪০টি করে নোটিশ দিতে হবে।

  • শুনানির জন্য যাঁদের ডাকা হচ্ছে, তাঁদের কাছে আগামী ২–৩ দিনের মধ্যেই সব নোটিশ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে।

সব মিলিয়ে, সময়সীমা বৃদ্ধি ও নথি সংক্রান্ত ছাড়—এই দু’টি সিদ্ধান্তই SIR প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক করতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর